• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন ১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

‘পারমাণবিক বিস্ফোরণ’ ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা!

Reporter Name / ২৯৭ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

প্রযুক্তি গবেষকদের এক তৃতীয়াংশ বিশ্বাস করেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারে। স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে প্রযুক্তির অতিরিক্ত সুবিধার ঝুঁকি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।  ২০২৩ সালের এআই ইনডেক্সে এ তথ্য উঠে এসেছে। স্ট্যান্ডফোর্ড ইনস্টিটিউট ফর হিউম্যান সেন্টার আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স এটা প্রকাশ করে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে।

“কৃত্রিম বুদ্ধিমত্তা এখন এত উন্নত হয়েছে যে নিজ থেকেই যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, যে কোনো টপিকের উপর লেখা লিখতে পারে, ছবির কাজ করতে এমনকি কোডিংয়ের কাজও করতে পারে। যা গত কয়েক দশক আগে কল্পনাও করা যেত না।

তবে প্রযুক্তির এত উন্নতির মধ্যেও নৈতিক চ্যালেঞ্জকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কারণ চ্যাটবটগুলোর মাধ্যমে ভুয়া তথ্য এমনভাবে তৈরি করা সম্ভব হচ্ছে যে সহজে এগুলো ভুয়া হিসেবে চিহ্নিত করা কঠিন। যেমন আত্মহত্যার ভিডিও কিংবা ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট ভ্লদিমিরি জেলেনস্কির আত্মসমর্পনের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল তা ছিল ভুয়া।

গত মাসে ইলন মাস্ক এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক ওপেন এআই চ্যাটবট জিপিটি-৪ এর বাইরে এআই সিস্টেমের প্রশিক্ষণে ছয় মাসের বিরতির জন্য একটি খোলা চিঠিতে ১ হাজার ৩০০ জন স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন। এখানে তারা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা গড়ে তোলার আহ্বান জানিয়েছে যা হবে ঝুঁকিমুক্ত।

জরিপের ফলাফলে আরও বলা হয়েছে, গবেষকদের ৩৬ শতাংশ মনে করেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিজ থেকে যে সিদ্ধান্ত নেয় তা পারমাণবিক স্তরের বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। আর ৭৩ শতাংশ মনে করছেন কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজকে ব্যাপকভাবে বদলে দিতে পারে। এই জরিপে যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরব এবং ভারতের গবেষকরা অংশ নেয়।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।