• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

দাপুটে জয় পকিস্তানের

Reporter Name / ১৬৬ Time View
Update : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

দুই ওপেনার বিদায় নিলেও সাইম আইয়ুব ও ফখর জামানের ব্যাটে ঘুরে দাঁড়াল পাকিস্তান। আশা জাগালো ২০০ ছাড়ানো সংগ্রহের। তবে চমৎকার হ্যাটট্রিকে তা হতে দিলেন না ম্যাট হেনরি। পরে অবশ্য নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় ন্যূনতম লড়াইও করতে পারল না নিউজিল্যান্ড। গতিময় পেসার হারিস রউফের ক্যারিয়ারসেরা বোলিংয়ে বড় জয় পেল বাবর আজমের দল।

লাহোরে শুক্রবার রাতে প্রথম টি-টোয়েন্টিতে ৮৮ রানে জিতেছে পাকিস্তান। ১৮২ রান তাড়ায় ২৭ বল বাকি থাকতে ৯৪ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে স্বাগতিকদের এগিয়ে নেওয়ায় সবচেয়ে বড় অবদান রউফের। ১৮ রানে তিনি নেন ৪ উইকেট। টি-টোয়েন্টিতে এর আগে তিনি কেবল একবারই নিয়েছিলেন ৪ উইকেট। সেটি ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই নিয়েছিলেন।

গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। মোহাম্মদ রিজওয়ানকে এলবিডব্লিউ করার পর বাবরকে বোল্ড করে দেন অ্যাডাম মিল্ন। পাল্টা আক্রমণে শুরুর ধাক্কা সামাল দেন ফখর ও আইয়ুব। ৭৯ রানের বিস্ফোরক জুটি ভাঙে আইয়ুবের রান আউটে। ২৮ বলে দুই ছক্কা ও ছয় চারে তিনি করেন ৪৭ রান। একটু পরে সোধির করা চতুর্দশ ওভারের শেষ বলে ফখর ফেরেন ৪৭ রানেই। বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যানের ৩৪ বলের ইনিংসে চারটি চারের পাশে ছক্কা দুটি।

তাদের ফেরার মাঝে পাকিস্তান হারায় আরও দুটি উইকেট। ত্রয়োদশ ওভারে পর পর দুই বলে হেনরি ফিরিয়ে দেন শাদাব খান ও ইফতিখার আহমেদকে। পরে ১৯তম ওভারের প্রথম বলে শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে হেনরি পূর্ণ করেন হ্যাটট্রিক। টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বোলারদের এটি চতুর্থ হ্যাটট্রিক। দ্বাদশ ওভারে ২ উইকেটে ১০৯ রানের দৃঢ় ভিতের ওপর ছিল পাকিস্তান। দ্রুত ওই ৪ উইকেট হারিয়ে ১৪ ওভার শেষে তাদের স্কোর দাঁড়ায় ১৩১/৬। শেষ দিকে ফাহিম আশরাফ (১৬ বলে ২২) ও রউফের (৫ বলে ১১) ছোট ছোট অবদানে ২০০ রানের কাছে যায় পাকিস্তানের সংগ্রহ।

প্রথম তিন ওভারে টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারানো নিউজিল্যান্ডকে টানতে পারেননি কেউ। অনেকটা সময় টিকে থাকা টম লাথামকে এলবিডব্লিউ করে শিকার শুরু করেন রউফ। পরে এক ওভারে জেমস নিশাম ও রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে সফরকারীদের ম্যাচ থেকে একরকম ছিটকে দেন তিনি। নিউজিল্যান্ডের অবস্থা হতে পারত আরও খারাপ। সর্বোচ্চ ৩৪ রান করা মার্ক চাপম্যান জীবন পান মাত্র ২ রানে। আর কেউ ছাড়াতে পারেননি বিশের ঘরও। মাত্র ৮ রানে শেষ ৫ উইকেট হারায় নিউ জিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ১৯.৫ ওভারে ১৮২ (রিজওয়ান ৮, বাবর ৯, ফখর জামান ৪৭, আাইয়ুব ৪৭, শাদাব ৫, ইফতেখার ০, ওয়াসিম ১৬, আশরাফ ২২, আফ্রিদি ১, রউফ ১১, জামান খান ০*; হেনরি ৪-০-৩২-৩, মিল্ন ৪-০-৫১-২, লিস্টার ৩.৫-০-৩০-২, নিশাম ৩-০-১৮-১, সোধি ৪-০-৩৪-১, রবীন্দ্র ১-০-৯-০)

নিউজিল্যান্ড: ১৫.৩ ওভারে ৯৪ (ল্যাথাম ২০, বাওয়েস ১, ইয়াং ২, মিচেল ১১, চাপম্যান ৩৪, নিশাম ১৫, রবীন্দ্র ২, মিল্ন ৩, সোধি ৩*, হেনরি ০, লিস্টার ০ ; আফ্রিদি ২-০-১১-১, জামান ২-০-৭-১, আশরাফ ২-০-১৭-১, রউফ ৩.৩-০-১৮-৪, ইফতিখার ২-০-১০-০, শাদাব ৩-০-২৯-১, ওয়াসিম ১-০-২-২)

ফল: পাকিস্তান ৮৮ রানে জয়ী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।