• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আজ রাতে মাঠে নামবে আর্জেন্টিনা

Reporter Name / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। সবশেষ ঘরের মাঠে দুই প্রীতি ম্যাচে পানামা ও কুরাকাওকে বিশাল ব্যবধানে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হটিয়ে উঠেছে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

আর্জেন্টিনা জাতীয় দলের সফলতা যখন ঈর্ষণীয় তখন পিছিয়ে নেই দেশটির অনূর্ধ্ব-১৭ দলও। আগামী দিনের মেসি-মার্টিনেজরাও ছুটছে শিরোপার পেছনে। ইকুয়েডরে বসেছে অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের ১৯তম আসর। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে  আলবিসেলেস্তে জুনিয়ররা।

মঙ্গলবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় চিলি অনূর্ধ্ব-১৭ দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। ইকুয়েডরে রাজধানী কুইটোর এস্তাদিও রদ্রিগো পাজ ডেলগাডোতে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে, গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতে জয় ও এক ড্র নিয়ে ‘বি গ্রুপ’ চ্যাম্পিয়ন হয়ে ফাইনাল রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়ন্সশিপের নিয়ম অনুযায়ী ফাইনাল রাউন্ডে উন্নীত করা সবগুলো দলের মুখোমুখি হতে হবে।

আর্জেন্টিনার ১৪ এপ্রিল ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। প্যারাগুয়ের সঙ্গে খেলবে ১৭ এপ্রিল তৃতীয় ম্যাচ। স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে ২০ এপ্রিল নিজেদের চতুর্থ ম্যাচে। আর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে খেলতে নামবে আগামী ২৩ এপ্রিল পঞ্চম ও শেষ ম্যাচে।  উল্লেখ্য, ফাইনাল রাউন্ড নিশ্চিত করা ছয়টি দলই মুখোমুখি হবে একে অপরের। প্রতিটি দলের থাকবে পাঁচটি করে ম্যাচ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল হবে চ্যাম্পিয়ন। আর দ্বিতীয় স্থানে থাকা দল হবে রানার্সআপ। বাকি চার দলের মধ্যে যথায়ক্রমে তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।