• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

এমপি এনামুলের আপত্তিকর ভিডিও ভাইরাল, বানোয়াট দাবি এনামুল হকের

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের একটি ভিডিও ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে। এতে রাজশাহীতে সমালোচনার ঝড় বইছে। ৫ মিনিট ১১ সেকেন্ডের ভিডিওতে এক তরুণীর সঙ্গে ‘এমপি এনামুল’কে কথা বলতে দেখা গেছে। নিজের দামি দামি গাড়ি, হাজার কোটি টাকা ‍ঋণ, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি নিয়েও তাকে কথা বলতে শোনা যায়। বুধবার (৫ এপ্রিল) বিকেলের দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে ভিডিওর অপর প্রান্তের তরুণীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে এমপি এনামুল ওই তরুণীকে বলতে শোনা যায়, আমি যত টাকা লোন নিয়েছি তার ১০ গুণ টাকার তো গাড়িই আছে, সম্পত্তি আছে কয়েক হাজার কোটি টাকার। আমি যে গাড়িতে চড়ি সেই গাড়িটার দাম ছয় কোটি টাকা, চারটা গাড়ি আছে ছয় কোটি টাকা দামের। আমার বউ যে গাড়িতে চড়ে সেটাও সাড়ে ৪ থেকে ৫ কোটি টাকা দাম, আমার ছেলে চড়ে সেটাও অনেক দামি গাড়ি। আমার ঢাকায় একটা গাড়ি, রাজশাহীতেও একটা সেটআপ আছে। পাজেরো গাড়িই আছে ৭টা। কে বলছে তোমাকে এ রকম ফালতু কথাবার্তা? এসব কথার শেষ দিকে তিনি তরুণীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলতে শুরু করেন।

তবে এ বিষয়ে জানতে চাইলে এনামুল হক বলেন, আমিও শুনছি। এটা বানোয়াট ও ভুয়া। আমার আইডি হ্যাক করে প্রতিপক্ষ এটা করছে। কোন আইডি থেকে এটা করা হয়েছে সেটা মনিটরিং করব অবশ্যই। আমি আইসিটি মিনিস্ট্রিকে বলছি, একটা মামলা করব।

রাজনৈতিক সুবিধা হাসিলের জন্য কেউ করতে পারে কি না এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই, ইলেকশনের আগে আগেই করে। ১৮ সালেও এসব করেছে। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত আপত্তিকর ভিডিও প্রচার বা মানহানীর অভিযোগ এনে কেউ কিছু বলেননি। এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নারীর সঙ্গে ফোনে যৌন সম্পর্ক ফাঁস’ শিরোনাম একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও ছড়িয়ে পড়লে চারিদিকে তোলপাড় শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।