• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

আমেরিকা আমাদের সবচেয়ে বড় বন্ধু দেশ: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৫৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্থনি ব্লিঙ্কেনের আমন্ত্রণে ওয়াশিংটন যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিভিন্ন বিষয় নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হবে আগামী ১০ এপ্রিল। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন মনে করেন, ‘উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে আমেরিকা বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বুধবার (৫ এপ্রিল) স্থানীয় এক হোটেলে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাকে দাওয়াত দিয়েছেন। আমি বলবো, আমরা ভাগ্যবান। কারণ আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী খুব একটা দাওয়াত দেন না, আমরা পরপর তিনবার পেলাম। আমাদের উন্নয়নের মহাসড়কে যাত্রার সময়ে আমেরিকা যথেষ্ঠ গুরুত্ব দিচ্ছে।
আমেরিকা বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘তারা আমাদের সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ। তারা একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। যখন কোভিড হয়েছিল, আমেরিকা একমাত্র দেশ; যারা আমাদের ১০ কোটির বেশি টিকা দিয়েছে, বিনা পয়সায় এবং দেশে পৌঁছে দিয়েছে। আমরা অন্য জায়গা থেকে কিনেছি বা যারা দান করেছে– তাদের ওখান থেকে আনতে হয়েছে…। এরফলে খুব দক্ষতার সঙ্গে আমরা কোভিড ব্যবস্থাপনা করতে পেরেছি।

রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়েছে এবং দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র জানিয়ে তিনি বলেন, ‘অন্যান্য অনেক দেশ প্রথমে ভালো অর্থ দিলেও পরে কমিয়ে ফেলেছে। তিনি বলেন, ‘আমেরিকা একটি ইস্যু আমাদের কাছে প্রায়ই তুলে এবং সেটি হচ্ছে তারা চায় বাংলাদেশে একটি স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। অবশ্যই– বাংলাদেশ সরকারও তাই চাই একটি স্বচ্ছ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন।’

আমেরিকার প্রধান মূল্যবোধ এবং আমাদের প্রধান মূল্যবোধ একই ধরনের’ মন্তব্য করে তিনি বলেন, ’অন্যদের আমাদের গণতন্ত্র সেখানোর প্রয়োজন নেই। কারণ আমাদের প্রত্যেকের রক্তে গণতন্ত্র রয়েছে। আমেরিকা চায় স্বচ্ছ নির্বাচন এবং আমরাও চাই। এ বিষয়ে আমাদের মধ্যে কোনও ঝগড়া নেই, কোনও দ্বিমত নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।