• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের দুর্দান্ত জয়

Reporter Name / ১৬০ Time View
Update : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট হারিয়ে বিপাকেই পড়েছিল ব্রাজিল। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় তারা। এবার তৃতীয় ম্যাচে সেই ধারা অব্যাহত রেখে দুর্দান্ত জয় তুলে নিয়েছে অনূর্ধ্ব-১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে মঙ্গলবার (৪ এপ্রিল) ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৩-১ গোলে পরাজিত হয় কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দল। কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলে জয় পায় ব্রাজিল। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে এদিন সেয়ানে সেয়ানে লড়াই হয়েছে ব্রাজিল ও কলম্বিয়ার মধ্যে। পুরো ম্যাচে ব্রাজিল ১৪টি ও কলম্বিয়া ১১টি শট নেয়। তবে কলম্বিয়ার যুবারা ৫৬ শতাংশ বল পজিশনে রাখলেও শেষ পর্যন্ত জয় কিন্তু হয়েছে ব্রাজিলেরই।

ম্যাচে একের পর এক আক্রমণ করে গেলেও ব্রাজিল ও কলম্বিয়ার কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে প্রথমার্ধ। কিন্তু কেউ লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচের সবগুলো গোল হয়েছে দ্বিতীয়ার্ধে। শুরুটা করেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের সময় পেনাল্টি পায় ব্রাজিল। সেখানেসফল স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলের এদওয়ার্দো কোগিদজিকি আনাস্তাসিও। ১৩ মিনিট পর ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। ম্যাচে ৬৭তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন উইলিয়াম ক্যামিলো লোপেজ সান্তানা।

তবে এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কলম্বিয়া। দুই মিনিট পর রিকুয়েলমি ফিলিপ মরিনহো ডি সুজাও গোল করে লিড এনে দেন সেলেসাওদের। ম্যাচে একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ৮৭তম মিনিটে কফিনে শেষ পেরেক ঠুকেন রায়ান ভিটর সামপ্লিসিও রোচা। যোগ করা অতিরিক্ত সময়ে বার্নার্দো ভালিম লাল কার্ড পেলে ম্যাচের ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। তবে এতে দলটির কোনও ক্ষতি করতে পারেনি কলম্বিয়া। শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়া ব্রাজিলের যুবারা। এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠলো ব্রাজিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।