• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য হচ্ছে চুরি

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

সেখানে মির্জা ফখরুল বলেন, ‘তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে চুরি। জাতীয় নির্বাচনে ভোট চুরি করে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চুরি করে, এখন সুপ্রিম কোর্টে ভোট চুরি করছে, ঢাকা বারে ভোট চুরি করছে।’
আলোচনা সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে গত সোমবার রাতে সিল মারার সময় ধরে ফেলা হয়। এরপর সেখানে প্রচণ্ড গোলযোগ সৃষ্টি করা হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘সুপ্রিম কোর্টে যে জঘন্য ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে সেখানে নতুন নির্বাচন চাই। ক্ষমতাসীন দলের নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘তারা বলে সংবিধানের বাইরে নির্বাচন হবে না। আরে সংবিধান তো কাটাছেঁড়া করেছ তোমরা—যাতে তোমরা আবার জিতে আসতে পার বিনা ভোটে। এই দেশের মানুষ কি আবার আওয়ামী লীগকে বিনা ভোটে নির্বাচনে জয়লাভ করতে দেবে?
সবাই ‘না’ বলে জবাব দিলে বিএনপির মহাসচিব বলেন, প্রতিরোধ হবে? রাস্তায় রাস্তায়, ঘরে ঘরে, নগরে–বন্দের প্রতিরোধ গড়ে উঠবে? এবার সবাই ‘হ্যাঁ’ বলে জবাব দিলে তিনি বলেন, ‘যদি আমরা বাঁচতে চাই, এ দেশকে রক্ষা করতে চাই, তাহলে তরুণদের, যুবদলকে জেগে উঠতে হবে।
একটি ইংরেজি দৈনিকে ‘মেগা প্রজেক্ট, করাপশন, মেগা গ্রিড’ শিরোনামে একটি সম্পাদকীয় তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, মেগা যত প্রকল্প, সেখানে মেগা দুর্নীতি। সেখানে মেগা লোভ। টানেল তৈরি করা, আবার পাতালরেল তৈরি করা। যে দেশের ৪২ ভাগ মানুষ না খেয়ে থাকে, যে দেশের মানুষের বাচ্চাদের স্কুলে পাঠানোর টাকা থাকে না, চাল কেনার, তেল কেনার টাকা থাকে না, সেখানে এ ধরনের মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করে তারা দেশকে ধ্বংস করে দিচ্ছে, দেশকে ফতুর করে দিচ্ছে। ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে।
ফখরুল বলেন, আজকেও একটি পত্রিকায় এসেছে, তিনটা এলসিতে ৩৯৪ কোটি টাকা পাচার করে দিয়েছে। এই দেশকে তারা শেষ করে দিয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েমসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে এই বিক্ষোভ সমাবেশ হয়। স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে দেন। ক্ষমতা কার হাতে যাবে, এটা নির্ধারণ করবে দেশের জনগণ। নিরপেক্ষ নির্বাচন দিন, ক্ষমতা যার হাতে যাওয়ার তার হাতে যাবে। যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।