• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

গতকাল রাজশাহীতে চুরির দায়ে ২ চোর গ্রেফতার ও আইফোন উদ্ধার

Reporter Name / ১৬৪ Time View
Update : বুধবার, ১৫ মার্চ, ২০২৩

রাজশাহী মহানগরীর নওহাটা হতে দেড় লক্ষ টাকা মূল্যের আইফোন চুরির ঘটনায় ২ চোরকে গ্রেফতার করেছে আরএমপি’র পবা থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে চুরি হওয়া আইফোনটি উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলো মো: মেহেদী হাসান (২৭) ও মো: রফিকুল ইসলাম (৩৮)। মেহেদী রাজশাহী জেলার বাগমারা থানার তাহেরপুরের মো: শহিদুন্নবীর ছেলে ও রফিকুল পাবনা জেলার সুজানগর থানার কামার দুলিয়া গ্রামের মো: মন্টু মন্ডলের ছেলে। রফিকুল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার রেল কলোনীর বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়, মো: ইমন আলী (৩০) রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা মাদ্রাসাপাড়ায় বসবাস করেন। গত ১২ই মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ সকাল ১০:৩০ টায় তিনি ঘরের দরজার খোলা রেখে বাহিরে যান। আবার সকাল ১১:০০ টায় বাহির হতে ঘরে প্রবেশ করে দেখেন তার আইফোনটি নাই। তিনি আশপাশ বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেন। কিন্তু খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বুঝতে পারেন যে তার মোবাইল ফোনটি চুরি হয়েছে। এরপর তিনি পবা থানায় একটি চুরির মামলা করেন।

চুরির মামলার পরিপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (শাহ্‌মখদুম) মো: নূর আলম সিদ্দিকী চোরাই মোবাইল ফোনটি উদ্ধার ও আসামি গ্রেফতারের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ.এইচ.এম আসাদ হোসেনের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মো: রফিকুল হকের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব শেখ মো: মোবারক পারভেজ, এসআই মো: শামীম হোসেন ও তার টিম চোরাই মোবাইল ফোন উদ্ধার-সহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করেন। এক পর্যায়ে তারা আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি সনাক্ত করে।

পরবর্তীতে পবা থানা পুলিশের ঐ টিম আজ ১৪ মার্চ, ২০২৩ (১৩ মার্চ দিবাগত) রাত ১:৩০ টায় রাজশাহী জেলার বাগমারা থানার তাহেরপুর তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্সের সহায়তায় আসামি মেহেদীকে তার বাড়ি হতে গ্রেফতার করেন। এসময় আসামির কাছ থেকে চুরি হওয়া আইফোনটি উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যমতে ঐ রাতেই ৪:৩০টায় অপর আসামি রফিকুল ইসলামকে তার চন্দ্রিমা থানার রেল কলোনীর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ :আরএমপি 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।