• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

হোয়াইটওয়াশের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

ইংল্যান্ডের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জয় করে নিয়েছে বাংলাদেশ দল। এবার বাংলাদেশের সামনে আবারও ইতিহাস গড়ার হাতছানি। মঙ্গলবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হতে যাচ্ছেন টাইগাররা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ৩টায় ম্যাচটি শুরু হচ্ছে। এর আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড জিতেছে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ নিশ্চিত করেন ইংলিশরা। চট্টগ্রামে শেষ ওয়ানডে জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামে টি-২০ সিরিজের প্রথমটিতে ৬ উইকেটের জয় পায় নাজমুল হোসেন শান্তের ঝড়ো ব্যাটিংয়ে। শান্ত ৫১ রানের সুনামী ইনিংস খেলেন মাত্র ৩০ বলে। দ্বিতীয় টি-২০ জিতে নেয় ৪ উইকেটে। ম্যাচটি জেতে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে। মিরাজের স্পেল ৪-০-১২-৪! ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— দুই ম্যাচের তিন বিভাগের কোনোটিতেই বাটলার বাহিনীকে পাত্তা দেননি সাকিবরা। শেষ ওয়ানডে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-২০ সিরিজে খেলতে নামে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে তরুণ ক্রিকেটাররা মেলে ধরেন নিজেদের। দলে টাইগার অধিনায়ক সাকিব ছাড়া আর কোনো সিনিয়র ক্রিকেটার নেই। একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে স্বপ্নের ক্রিকেট খেলছে সাকিব বাহিনী। অবশ্য অধিনায়ক সাকিবকে পেছন থেকে সহায়তা করছেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। শ্রীলংকান বংশোদ্ভূত হাথুরুসিংহে থিংক ট্যাংকার হিসেবে পেছন থেকে কাজ করছেন। নতুন করে দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হাতুরার প্রথম অ্যাসাইনমেন্ট।

ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব্যবধানে। কিন্তু ওই সিরিজেই তিনি তামিম বাহিনীকে গুছিয়ে দিয়েছেন। বদলে দিয়েছেন মানসিকতা। তৈরি করে দিয়েছেন লড়াকু মেজাজ। ওয়ানডে হারলেও টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিবসহ গোটা দলকে তিনি আত্মবিশ্বাসের চূড়ায় টেনে তুলেছেন তার ক্রিকেটীয় মেধা দিয়ে। ক্রিকেটারদের নিজেদের মেলে ধরার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, যাতে আত্মবিশ্বাসী ক্রিকেট খেলতে পারেন। খেলছেনও নাজমুল শান্ত, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।