• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

এ বছর দেশের হজযাত্রীদের সর্বোচ্চ খরচ গুনতে হচ্ছে

Reporter Name / ২০৩ Time View
Update : শনিবার, ১১ মার্চ, ২০২৩

এ বছর দেশের হজযাত্রীদের সর্বোচ্চ খরচ গুনতে হচ্ছে। জনপ্রতি খরচ হবে প্রায় সাত লাখ টাকা। এর মধ্যে বিমান ভাড়াই প্রায় দুই লাখ। হজ এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে, বিমান ভাড়া বৃদ্ধি হজযাত্রীদের জন্য জুলুম হয়েছে। আর ধর্মপ্রতিমন্ত্রী জানান, খরচ কমানোর কোনো সুযোগ নেই। প্রায় প্রতিবছর একটু একটু করে বাড়ে বাংলাদেশ থেকে হজযাত্রার খরচ। এবার তা এক লাফে বেড়েছে দেড় লাখ টাকার বেশি। এ বছর সরকারি-বেসরকারিতে হজযাত্রায় খরচ প্রায় ৭ লাখ টাকা।

জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। সেখান থেকে হজযাত্রায় খরচ মাত্র ২ লাখ ৩৮ হাজার ৪৫৩ টাকা। এতেও সরকারিভাবে মেলে ভর্তুকি। ভারতে হজ প্যাকেজ ৩ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় পৌনে ৪ লাখ টাকা। আর পাকিস্তানে সাড়ে ৪ লাখ টাকার মতো। ধর্ম প্রতিমন্ত্রীর দাবি, গত বছরের তুলনায় বিমান ভাড়া বেড়েছে প্রায় দেড় লাখ টাকা এবং মিনা ও আরাফাতে মুয়াল্লিম ফি বেড়েছে এক লাখ টাকা।

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, রিয়ালের মূল্য ২০-২২ টাকা করে ছিল গত বছর হজের সময়। এবার হয়ে গেছে সাড়ে ২৮ থেকে ৩০ টাকার মতো। এখানে ৬৩ হাজার টাকা তো এমনিতেই পার্থক্য। এখানে তো কমানো বাড়ানোর বিষয় নয়। অতএব এ জায়গা ধরা কোনো বিষয় না। আর আমাদের মোয়াল্লেম ফি টাই সবচেয়ে বেশি বেড়েছে। যেটা সৌদি ১ লাখ টাকা বাড়িয়েছে তারা।  হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানায়, হজ প্যাকেজের মূল্য বৃদ্ধির অন্যতম প্রধান কারণ হলো অস্বাভাবিক বিমান ভাড়া ও ডলারের পাশাপাশি সৌদি রিয়েলের দাম বৃদ্ধি।

হাবের সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী বলেন, সবচেয়ে বেশি যেটা দৃষ্টিতে পড়ে সেটা হলো বিমানের ভাড়া। যেটা বিমান বাংলাদেশ নির্ধারণ করে। আর সৌদি আরবের হজ চুক্তি মোতাবেক অর্ধেক সৌদি আরবস্থ এয়ারলাইন্সগুলো নেয়। আর বাংলাদেশের বিমানের ৫০ ভাগ নেয়।

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, বিমান ভাড়াটা খুব যে বেশি বেড়েছে তা না। এটা সামান্য কিছু বেড়েছে। সব মিলিয়ে আমাদের বেড়েছে কতটুকু। এই জিনিসটা আপনাদেরকে ভাবতে হবে।

হাবের সাবেক সভাপতি ইকবাল বাহার বলেন, সারা বছর বিমান লোকসান দিবে আর হাজিদেরকে দিয়ে এটা পুষিয়ে নেয়া হবে, ডাবল দাম নেয়া হবে এটা একদম অযৌক্তিক, এটা হাজিদের প্রতি খুবই অবিচার। এদিকে, ডলারের এই সংকটকালে এবার প্রায় ৭৩ কোটি ডলার প্রয়োজন হবে।

ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেন, আমাদের কোনও সংকট হবে না ইনশাআল্লাহ। আমাদের সে ব্যবস্থা করা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টা নিয়ে সজাগ। এ বছর বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তবে, কোটা পূর্ণ না হওয়ায় দুই দফা বাড়ানো হয় নিবন্ধনের সময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।