• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

প্রথম টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৫ রানে হারল বাংলাদেশের

Reporter Name / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ হুইল চেয়ার দলকে পরাজিত করেছে ভারত হুইল চেয়ার একাদশ। বৃহস্পতিবার (৯ মার্চ) ভারতের গুজরাট রাজ্যের সুরাত জেলার লালভাই কনট্রাক্টর স্টেডিয়ামে সকাল ৯টায় ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস হেরে আগে ব্যাট করে সব উইকেট হারিয়ে বাংলাদেশ ১৪২ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে সাজ্জাদ হোসাইন সর্বোচ্চ ৫৭ রান করেন। জবাবে ভারত ৮ উইকেট ও ৩৩ বল হাতে রেখেই জয় তুলে নেয়।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে ২ রান যোগ করতেই ২ উইকেট হারায় তারা। এরপর আর বড় জুটি গড়তে পারেনি লাল-সবুজের দেশটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলীয় ৬০ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। সাজ্জাদ হোসেন ষষ্ঠ উইকেটে উজ্জল বৈরাগীকে নিয়ে ৬৭ রানের জুটি গড়ে। শেষ পর্যন্ত বাংলাদেশ চার বল বাকি থাকতে ১৪২ রানে অলআউট হয়ে যায়।

জবাবে ভারত ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৭২ রানের বিশাল সংগ্রহ পায়। এরপর পরশুরাম ২৮ বলে ৪৫ রান করে রাজনের বলে বোল্ড হয়ে ফিরলে ভাঙে জুটি। পরশুরামের বিদায়ের পর আরেক ওপেনার সোরাব মালিকও বেশিক্ষণ থাকতে পারেননি। দলীয় ৯৫ রানের তিনি ২৫ বলে ২৯ রান করে বিদায় নেন। তৃতীয় উইকেটে নিকুল ও বিশ্বনাথ নির্বিঘ্নে বাকিটা পথ পাড়ি দেন। নিকুল ১৪ বলে ৩০ ও বিশ্বনাথ ২০ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। আগামীকাল শুক্রবার (১০ মার্চ) একই মাঠে অনুষ্ঠিত হবে দু’দলের দ্বিতীয় ম্যাচ। আর শনিবার (১১ মার্চ) অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ।

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট স্কোয়াড
মো. মহসিন (অধিনায়ক), রিপন উদ্দিন (সহ-অধিনায়ক), রনি গায়েন, মো. লিটন মৃধা, সাজ্জাদ হোসেন, আহাদুল ইসলাম, খোরশেদ আলম, মো. রাজন, উজ্জ্বল বৈরাগী, মো. মহিদুল ইসলাম, মো. মোরদেশ আলম, রবিন গায়েন, রনি গায়েন ও স্বপন দেওয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।