• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

রাবি ছাত্রলীগের দুই নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ

Reporter Name / ১৮৯ Time View
Update : বুধবার, ১ মার্চ, ২০২৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র কৃষ্ণ রায়কে ছাত্রলীগের নির্যাতন ও হত্যার হুমকির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তাই অভিযুক্ত শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের দুই নেতার ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছে কমিটি। মঙ্গলবার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। এদিকে, শিক্ষার্থী নির্যাতনের আরেক ঘটনায় রাজশাহী কলেজ ও মহানগর ছাত্রলীগের চার নেতাকে ছয় মাসের জন্য দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন রাজশাহী মহানগর শাখা ছাত্রলীগের সভাপতি নুর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডা. সিরাম মবিন সবুজ। ব্যুরো ও প্রতিনিধির পাঠানো খবর-

রাবি : শহীদ সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন জানান, হলে ছাত্র নির্যাতনের ঘটনায় তদন্ত করে একটি প্রতিবেদন জমা দিয়েছেন। এতে অভিযোগের সত্যতা মিলেছে। তিনি বলেন, আমরা হল প্রশাসন বিষয়টি নিয়ে মঙ্গলবার একটি সভা করেছি। সভা শেষে তদন্ত প্রতিবেদন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কমিটি যে শাস্তির সুপারিশ করেছে এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাঈম ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানের ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে।

এ ব্যাপারে রাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, এই ঘটনা আমরাও সাংগঠনিকভাবে যাচাই বাছাই করেছি। তবে অভিযুক্তদের বিরুদ্ধে মারধরের কোনো অভিযোগ পাইনি।

১৪ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে শিবির ট্যাগ দিয়ে হত্যার হুমকি এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষা বর্ষের ছাত্র কৃষ্ণ রায়। প্রক্টর দপ্তরে দেওয়া তার অভিযোগপত্রে হল শাখা ছাত্রলীগ নেতা নাঈম ইসলাম ও মো. সোলাইমানসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়।

ছাত্র নির্যাতনের প্রতিবাদে এরই মধ্যে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে অনশনে বসেন অর্থনীতি বিভাগের শিক্ষক ফরিদ উদ্দিন খান। মানববন্ধন ও বিক্ষোভ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। এছাড়া মশাল মিছিল করে বাম ছাত্রসংগঠনগুলো। তারা দ্রুত অপরাধীদের শাস্তি ও ছাত্রলীগের নৈরাজ্য বন্ধের দাবি জানান। ঘটনার সত্যতা যাচাইয়ে হলের তিন আবাসিক শিক্ষককে নিয়ে তদন্ত কমিটি গঠন করে প্রশাসন।

এ ঘটনায় অভিযুক্তদের কারণ দর্শানোর নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

রাজশাহী : মিছিলে না যাওয়ায় শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় রাজশাহীতে ছাত্রলীগের ৪ নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতি পাওয়ারা হলেন, মহানগর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরুখ আলম, রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক প্রকাশনা বিষয়ক সম্পাদক কাওসার আজম রাফি, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য রাজু আহম্মেদ ও মহানগর ছাত্রলীগের কর্মী ওয়ালিউর রহমান রিফাত।

জানা গেছে, বহিষ্কৃত এসব নেতা রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাশিক দত্তের অনুসারী। আগামী ছয় মাস তারা ছাত্রলীগের কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না।

২২ ফেব্রুয়ারি দলীয় মিছিলে না যাওয়ায় ছাত্রলীগের অভিযুক্ত নেতারা রাজশাহী কলেজের একটি ছাত্রাবাসে গিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।