• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

বালেন্দ্রর সঙ্গে মোদির বৈঠক, ভারত-নেপাল সম্পর্কে নতুন বার্তা

Reporter Name / ১৪ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের প্রথম দ্বিপাক্ষিক ভারত সফরকে ঘিরে দুই দেশের সম্পর্কে ঘনিষ্ঠতার বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অযোধ্যা ও নেপালের জনকপুরের মধ্যে সরাসরি ট্রেন পরিষেবা উদ্বোধন করে তিনি বলেন, ‘নেপাল ছাড়া আমাদের রামও অসম্পূর্ণ।’ এর মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরেছে নয়াদিল্লি।

সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদি ও বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫ সালে জেন-জি আন্দোলনের পর নেপালে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে নতুন প্রধানমন্ত্রীর এই সফরকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও আত্মীয়তার বন্ধন ভারত ও নেপালকে একসূত্রে বেঁধে রেখেছে। দুই দেশের এই সম্পর্ক আরও শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন তিনি।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অযোধ্যা ও জনকপুরের মধ্যে ‘সরযূ-কমলা এক্সপ্রেস’ নামে সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালুর ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৮ নভেম্বর থেকে ট্রেনটি চলাচল শুরু করার কথা রয়েছে।

এ ছাড়া গত আগস্টে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পুনর্গঠন ও দীর্ঘমেয়াদি উন্নয়নে ১৬২ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে ভারত।

দ্বিপাক্ষিক বৈঠকে জ্বালানি, বাণিজ্য, জলবিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশ্লেষকদের মতে, নেপালের নতুন নেতৃত্বের সঙ্গে সম্পর্কের ভিত্তি আরও শক্তিশালী করা এবং বন্যা-পরবর্তী পুনর্গঠনে সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।