• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজপথ দখলে রাখতে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে রাজনীতি। ভোটের বছরে রাজপথ দখলে রাখতে মাঠে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। যদিও দল দুটির লক্ষ্য ভিন্ন। নির্বাচন ঘিরেই পুরোপুরি মনোযোগ ক্ষমতাসীনদের।

আওয়ামী লীগ যখন নির্বাচনি প্রচারে ঠিক সেই সময় সরকার পতনের কর্মসূচি নিয়ে মাঠে আছে বিএনপি। আপাতত দলটির ভাবনায় শুধুই সরকারবিরোধী আন্দোলন। দাবি আদায়ে তৈরি করা হচ্ছে আন্দোলনের রোডম্যাপ। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের প্রস্তুত করা হচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে যে কোনো মুহূর্তে যেন অলআউট মাঠে নামতে পারে।

সংশ্লিষ্টরা জানান, আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের দেওয়া হয়েছে সতর্কবার্তা। খালি মাঠে গোল দেওয়ার চিন্তা বাদ দিয়ে ভোটারদের কাছে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। নিজ নিজ এলাকায় গিয়ে বিএনপি-জামায়াতের অপপ্রচারের পাশাপাশি সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে বলা হয়েছে। হাইকমান্ডের এমন নির্দেশনা পেয়ে মন্ত্রী-এমপি এবং সম্ভাব্য প্রার্থীরা নিয়মিতই যাচ্ছেন নিজ নিজ এলাকায়। সাবেক মন্ত্রী-এমপিসহ সম্ভাব্য প্রার্থীরাও নড়েচড়ে বসেছেন। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকলেও এখন নিয়মিত অংশ নিচ্ছেন দলীয় কর্মসূচিতে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ বাড়িয়েছেন।
নেতাকর্মীদের নির্বাচনমুখী করতে দলের হাইকমান্ডও নানা উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে তৃণমূল সফর শুরু করেছেন। সরকারি বিভিন্ন প্রকল্প উদ্বোধন

উপলক্ষ্যে এসব সফর হলেও শেষ মুহূর্তে তা বিশাল নির্বাচনি জনসভায় রূপ নিচ্ছে। নেতাকর্মীদের ভোটের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সাধারণ জনগণের কাছে নৌকা মার্কায় ভোটও চাচ্ছেন তিনি।

জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম যুগান্তরকে বলেন, আমরা আমাদের নির্বাচনি প্রস্তুতি শুরু করেছি। ইশতেহার তৈরির কাজ চলছে। আমরা যে উন্নয়ন করেছি নির্বাচনকে সামনে রেখে তা নিয়ে দেশের মানুষের কাছে যাচ্ছি। তৃণমূল পর্যন্ত সংগঠনকে আরও শক্তিশালী করতে সাংগঠনিক কার্যক্রম চলছে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে। আমাদের কর্মসূচিও চলছে। এগুলো নির্বাচন পর্যন্ত চলবে।

এদিকে রাজপথের আন্দোলনে চূড়ান্ত সফলতায় সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। সংগঠনে গতি আনতে পুনর্গঠন করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ সব কমিটি। যারা এখনো নিষ্ক্রিয় আছেন তাদের মাঠে নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এরপরও যারা কর্মসূচিতে অংশ নিচ্ছেন না তাদের দেওয়া হচ্ছে সতর্কবার্তা। বিগত সময়ে যাদের বহিষ্কার করা হয়েছিল তা প্রত্যাহারেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপাতত তাদের মূল ভাবনায় আন্দোলন থাকলেও নির্বাচনের প্রস্তুতিও যে একেবারে নেই তা বলা যাবে না। এ নিয়ে প্রকাশ্যে কোনো তৎপরতা না থাকলেও চলছে নির্বাচনি হোমওয়ার্ক।

জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুগান্তরকে বলেন, আপাতত আমাদের ভাবনায় আন্দোলন ছাড়া কিছু নেই। এ সরকারের পতন ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্পও নেই। সাধারণ জনগণও তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ। তাদের বিদায়ের প্রহর গুনছেন। আমাদের কর্মসূচিতে দিন দিন তাদের উপস্থিতিও বাড়ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না।

তিনি বলেন, নির্বাচন নিয়ে আপাতত আমরা ভাবছি না। এ সরকারের পতনের মধ্য দিয়ে দেশে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা হবে। তারা নতুন নির্বাচন কমিশন গঠন করে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরা সেই নির্বাচনে অংশ নেব। বিএনপি নির্বাচনমুখী দল। যে কোনো পরিস্থিতিতেই নির্বাচন করার মতো সক্ষমতা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।