• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রাজপথে আন্দোলনের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

রাজপথে আন্দোলনের পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে ২০০ আসনে প্রার্থীদের খসড়া তালিকা করেছে দলটি। তবে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে চলমান থাকবে কর্মসূচি।

নির্বাচনের বাকি আর বছরখানেক। এরই মধ্যে সরগরম রাজনীতির মাঠ। সভা-সমাবেশসহ নানা কর্মসূচিতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বিএনপি। দলটির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত জানানো হলেও আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে মাঠের এই প্রধান বিরোধী দল। দলটির নেতারা জানিয়েছেন, যেকোনও সময় নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। ২০০ আসনে প্রার্থীও বাছাই করেছে দলটি।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু বলেন, ইতোমধ্যে ৩০০ আসনের মধ্যে ২০০ আসনে প্রার্থী বাছাই করা হয়েছে। সেগুলোতে কারা মনোনয়ন পাবেন, তা সম্পর্কে নেতৃস্থানীয় যারা আছেন কিংবা বিএনপির স্ট্যান্ডিং কমিটি জানে। 

দলের আরেক ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে। ভোটের মাধ্যমেই ক্ষমতায় যাওয়াতে বিশ্বাসী এই দল। ভোটে নির্বাচিত হয়েই আমরা ৩/৪বার ক্ষমতায় এসেছি। আর নির্বাচন নিরপেক্ষ হলে বিএনপি নিরঙ্কুশ জয় পাবে, এটা আওয়ামী লীগও জানে।

দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানান, বিএনপি সবসময় নির্বাচনমুখী দল। এজন্য নতুন করে প্রস্তুতির প্রয়োজন নেই। আমরা প্রস্তুত, যেকোনো রাজনৈতিক দলও প্রস্তুত।

দলটির নেতারা বলছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে নিরঙ্কুশ জয় পাবে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।