• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রোববার ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী

Reporter Name / ১৪১ Time View
Update : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

রাজশাহীতে প্রধানমন্ত্রীর সমাবেশ, কর্ণফুলি টানেল ও মেট্রোরেলের আদলে মঞ্চ

রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ ঘিরে বিরাজ করছে উৎসব আমেজ। রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী আসছেন তিনি। তার আগমন উপলক্ষে এরই মধ্যে তোরণ, ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে বিভাগীয় শহরের প্রতিটি রাস্তা। আগেরবার দেয়া উন্নয়নের প্রতিশ্রুতির প্রায় সবকিছুই পূরণ হওয়ায় খুশি রাজশাহীবাসী। এরই মধ্যে সমাবেশস্থল, মাদরাসা ময়দানে শেষ পর্যায়ে রয়েছে মঞ্চ তৈরির কাজ। 

মঞ্চ তৈরির দায়িত্বে থাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলছেন, এবার নৌকার আদলে ১২০ ফিট দৈর্ঘের মঞ্চ তৈরি করা হয়েছে।

নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী যে স্থানটিতে বসবেন, সেটির টেবিল তৈরি করা হবে মেট্রোরেলের আদলে। মূলত দেশের সফল মেগা প্রজেক্টগুলোর প্রতিচ্ছবি এই মঞ্চে দেখতে পারবেন সবাই।

২৯ জানুয়ারি দুপুর ১২টায় বিভাগীয় এই জনসভা শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে সদ্যসমাপ্ত হওয়া ২৫টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন শেখ হাসিনা।

এর আগে প্রধানমন্ত্রী রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন।

সমাবেশ ঘিরে এরই মধ্যে রাজশাহীতে এসে পৌঁছেছেন কেন্দ্রীয় নেতা ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। দুপুরে সমাবেশ স্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান।

এসময় নানক সাংবাদিকদের বলেন, আগামী ২৯ জানুয়ারি রাজশাহী মহানগরী এক উত্তাল জনসুমুদ্রে পরিণত হবে। জনসভার সব প্রস্তুতি শেষ হয়েছে। সারা উত্তরবঙ্গের মানুষ এখন অপেক্ষায় রয়েছে জনসভায় আসার জন্য। 

অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেন, নির্বাচন ভণ্ডুল করার জন্য বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মতো অসাংবিধানিক দাবি করছে। তা এখন জনগণ আমলে নিচ্ছে না এবং পাত্তাও দিচ্ছে না। অবাধ ও সুষ্ঠু নির্বাচন কমিশনের অধীনেই হবে।

তিনি দাবি করেন, অবাধ সুষ্ঠু নির্বাচনে বিএনপি জনগনের ভোটে নির্বাচিত হতে পারবে না।

মাঠের এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ দলের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর এ আগমনকে কেন্দ্র করে দল যেমন চাঙা হয়ে উঠবে, তেমনি আসছে সিটি নির্বাচন ও জাতীয় নির্বাচনের প্রচারণাও হয়ে যাবে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।