• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

মেট্রোরেল উদ্বোধনে ২৮ ডিসেম্বর লাখ লাখ লোকের মানুষের সমাবেশ হবে: নানক

Reporter Name / ১৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২

আগামী ২৮ ডিসেম্বর লাখ লাখ লোকের মানুষের সমাবেশ ঘটিয়ে মেট্রোরেল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা বলেছেন— শুধু অল্প কয়েকজন ভিআইপি মেহমান নিয়ে আমি মেট্রোরেল চালু করবো না, আমি যাবো এবং জনগণের সামনে কথা বলবো। তাই তিনি আসছেন আগামী ২৮ ডিসেম্বর।’

বুধবার (২১ ডিসেম্বর) মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে মহানগর উত্তর আওয়ামী লীগের এক প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই জনসভা সফল করার জন্য আপনারা এক লাখ মানুষের সমাবেশের কথা বলেছেন। আমি বলেছি, এখানে লাখ লাখ মানুষের সমাবেশ হবে। আমি বিশ্বাস করি, আগামী ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে সে সমাবেশ হবে। আপনাদের সবাইকেই ভোরে উঠেই এখানে এসে জমায়েত হতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে মেট্রোরেল চালু হচ্ছে, পদ্মাসেতু চালু হয়েছে, কর্ণফুলী টানেল চালু হবে। বাংলাদেশ উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে। এরপরও অন্ধ বিএনপি কোনও কিছু দেখতে পায় না। দেশে গত ১৪ বছরে কী উন্নয়ন হয়েছে, তারা নাকি দেখতে পায় না।’

বিএনপি নেতাদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আপনাদের জিয়াউর রহমান ও খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল তখনকার একটি উন্নয়ন দেখান। যা আপনারা করেছেন তার একটি দৃষ্টান্ত দেখাতে পারবেন না। আমরা একটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের অপেক্ষায় এখানে সমবেত হয়েছি।’

বিএনপির ২৭ দফার সমালোচনা করে আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরামের এই নেতা বলেন, ‘বিএনপি নাকি রাষ্ট্র মেরামত করতে চায়, রাষ্ট্রকেতো ধ্বংস করে দিয়েছিলেন আপনারা। এখন বলেন রাষ্ট্রকে মেরামত করতে হবে। আর লন্ডনে বসে দণ্ডপ্রাপ্ত তারেক বলে, বাংলাদেশকে টেক ব্যাক করতে হবে। কোন টেক ব্যাক করবেন? আবার জঙ্গি, সন্ত্রাসী রাষ্ট্র বানাবে? আমরা বেঁচে থাকতে তা হবে না।’

তিনি আরও বলেন, ‘আপনারা বলেন সরকার দুই বারের বেশি তিন বার ক্ষমতায় থাকতে পারবে না। এটা আপনাদের দলের ভেতর করে দেখান, আপনারা পারবেন না। আপনারা আপনাদের গঠনতন্ত্র নিজেরাই মানেন না, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে আপনারা সভাপতি বানিয়েছেন। ১০ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা অনেক লাফালাফি করেছেন। তাদের সমাবেশে গরুর হাটে ১০ হাজার মানুষ হয়েছে।’

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কেউ ষড়যন্ত্র করলে তার মোকাবিলা করতে হবে। এজন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সম্পাদক এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হাবিব হাসান প্রমুখ। এসময় সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।