• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন

চিপের মাধ্যমে মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করবে কম্পিউটার

Reporter Name / ১৬৬ Time View
Update : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

চিপের মাধ্যমে মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করবে কম্পিউটার। মস্তিষ্কে চিপ ব্যবহারের ট্রায়াল ঘোষণা দিয়ে আবারও বির্তকে ইলন মাস্ক। সম্প্রতি বানরের ওপর ব্রেইন চিপ ব্যবহার করেছিল তার প্রতিষ্ঠান। আরও জানাচ্ছেন- রাফসান নিঝুম

মানুষের মস্তিষ্কে চিপ ব্যবহার করতে চান ইলন মাস্ক। আর এর মাধ্যমে তিনি জন্ম দিলেন আরও এক বির্তকের। আগামী ৬ মাসের মধ্যে টেসলা প্রতিষ্ঠাতার পরিকল্পনায় রয়েছে মানুষের মস্তিষ্কে চিপ ট্রায়ালের। মাস্কের মতে, এই ব্রেইন চিপের মাধ্যমে আগামী দিনে উপকৃত হবে পৃথিবী। দৃষ্টিহীন সব মানুষও দেখতে পারবে এই চিপ ব্যবহার করার মাধ্যমে। এর পাশাপাশি বিশেষভাবে সক্ষমরাও এই ব্রেইন চিপের মাধ্যমে উপকৃত হবেন। হিউম্যান ট্রায়ালে যারা জন্ম থেকেই অন্ধ, তারা এই চিপের সুবিধা পাবেন। এ ছাড়া দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পাশাপাশি দৃষ্টিহীনদের সাহায্যে প্রথমবার এ ডিভাইসটি ব্যবহার করা হবে। ব্রেইন চিপের মাধ্যমে দৃষ্টিশক্তি ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করছে মাস্কের নিউরোলিংক। বেশ কয়েক বছর ধরেই বানরের ওপর চালানো হয়েছিল এই ব্রেইন চিপের ট্রায়াল। এই প্রযুক্তির চমক দেখাতে একটি ভিডিও প্রকাশ করেছিল প্রতিষ্ঠানটি। সেখানে দেখা গেছে, ভিডিও গেম খেলছে বানর! তবে এই পরীক্ষায় বেশ কয়েকটি বানরের মৃত্যুর খবরও উঠে এসেছিল গণমাধ্যমে। মাস্কের অন্যতম একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান বা স্টার্টআপ এই নিউরোলিংক। ২০১৬ সালে তা প্রতিষ্ঠা করেছিলেন তিনি। এই প্রতিষ্ঠান মূলত কাজ করে মানুষের মস্তিষ্কের সঙ্গে চিপ সংযুক্ত করা নিয়ে। এটি এমন একটি মডিউল যা মাথার বাইরে কানের পাশে লাগানো থাকবে। এ প্রযুক্তিটিতে রয়েছে এন১ চিপ। তা বসানো থাকবে মস্তিষ্কের ভেতরে। সেখান থেকে বাইরে ডেটা পাঠাবে। এ ছাড়া তিনটি চিপ মস্তিষ্কের মোটর অঞ্চলে এবং একটি সোমাটোসেন্সর এরিয়ায় রোপণ করতে চান এ প্রযুক্তিটির উদ্ভাবকরা।

তারবিহীন এই প্রযুক্তির মাধ্যমে মানুষ কী ভাবছে, তা তুলে আনতে সক্ষম হবে কম্পিউটার। তবে মানুষের ওপর এই ট্রায়াল চালানোর অনুমতি পাননি ইলন মাস্ক। যুক্তরাজ্যের খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (এফডিএ) অনুমোদন দিলে দ্রুত স্বেচ্ছাসেবীদের নিয়ে ট্রায়াল শুরু করতে পারেন স্পেস এক্সের প্রতিষ্ঠাতা মাস্ক। স্নায়বিক রোগের চিকিৎসার বাইরে মাস্কের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যাতে মানুষকে ছাড়িয়ে যেতে না পারে, তা নিশ্চিত করা। নিউরোলিংক ছাড়াও মস্তিষ্কে প্রযুক্তি বসাতে কাজ করছে সিনক্রন নামের আরেকটি প্রতিষ্ঠান। গত জুলাইয়ে সিনক্রন দাবি করে, যুক্তরাষ্ট্রে তারা প্রথম মস্তিষ্কে ব্রেইন মেশিন ইন্টারফেস বসিয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।