• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার নির্বাচন ঘিরে রাজশাহী অঞ্চলের সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা নির্বাচনি প্রচারণায় আচরণবিধিতে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন ১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

জিমেইল-ইউটিউব অ্যাকাউন্ট ডিলিট করে দেবে গুগল

Reporter Name / ৩০৩ Time View
Update : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

কয়েক সপ্তাহ আগে গুগল ঘোষণা দিয়েছিল, কমপক্ষে ২ বছর ধরে জিমেইল ব্যবহার না করলে তা বন্ধ করা হবে। এবার আগামী ১ ডিসেম্বর থেকে এ নিয়ম কার্যকর করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট। শীর্ষস্থানীয় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ব্যবহারকারীর নিরাপত্তার স্বার্থেই নতুন উদ্যোগ নেয়া হয়েছে। এতে ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে খোলা গুগল ড্রাইভ, ডকস, মিট, ক্যালেন্ডার, ইউটিউব ও ছবি ডিলিট হয়ে যাবে। গুগল পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা না থাকলে অব্যবহৃত ই-মেইল গ্রাহকের অজান্তেই হ্যাক হয়ে যায়। অর্থাৎ সেটা নিষ্ক্রিয় হওয়ার আশঙ্কা থাকে প্রায় ১০ গুণ।

তবে জিমেইলে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান নিবন্ধিত থাকলে তা ডিলিট হবে না। শুধু ব্যক্তি ই-মেইল বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যে জিমেইলে অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহার করা রিকোভারি ই-মেইলে এ সংক্রান্ত নোটিফিকেশন পাঠাতে শুরু করেছে গুগল। চলতি সপ্তাহে হাজারো গ্রাহক তা পেয়েছেন।

এরই মধ্যে ই-মেইল সুরক্ষার জন্য বেশ কয়েকটি নির্দেশনা দিয়েছে গুগল। জিমেইল লগইন করে গুগলের মৌলিক ফিচার ব্যবহার করতে বলেছে তারা। গুগল ড্রাইভ ব্যবহার, ইউটিউবে ভিডিও দেখতে, গুগল প্লে-স্টোর থেকে অ্যাপ ডাউনলোড এবং গুগল সার্চ করতে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক ব্লগ পোস্টে গুগল জানায়, অনেক ই-মেইল ও ইউটিউব অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, যেগুলো আর ব্যবহার হচ্ছে না। ইতোমধ্যে সেগুলো ডিলিট করার জন্য গ্রাহককে অনুরোধ জানানো হয়েছে। যদি তারা না করে থাকে, তাহলে পর্যায়ক্রমে বন্ধ করে দেয়া হবে। এজন্য আগে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে একাধিক নোটিফিকেশন পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।