• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করছে আওযামী লীগ: কাদের

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

আওয়ামী লীগ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আজ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির প্রস্তুতি সভায় এসব কথা বলেন। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার কথা বলেছিলেন, আমরা করেছি। এবার ৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা দিয়েছেন তিনি। জাতীয় সম্মেলনে, নির্বাচনেও থাকবে এ অঙ্গীকার। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করছে আওযামী লীগ। আওয়ামী লীগ দেশের মানুষের সাথে ছলচাতুরি করেছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা পদ্মা সেতু করেছি, মেট্রোরেল করেছি, রাস্তাঘাট-সেতু করেছি, এক দিনে ১০০ সেতু উদ্বোধন করেছি। ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন হবে। তাহলে ছলচাতুরি কোথায় করলাম? আওয়ামী লীগ নয়, বিএনপিই জাতির সঙ্গে ছলচাতুরি করে। আওয়ামী লীগই প্রথম শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে’ মন্তব্য করে তিনি বলেন, ‘একাত্তরের চেয়ে আজকে আমাদের সঙ্কট আরো বেশি। তখন জনসংখ্যা ছিল কম, সমাজ ছিল ঐক্যবদ্ধ। সরকার কৃষিতে গুরুত্ব দেয়ায় বৈশ্বিক সঙ্কটের মাঝেও দেশে খাদ্যাভাব হবে না।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞায় বাংলাদেশ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে নিষেধাজ্ঞায় ফেলতে ওয়াশিংটনে গিয়েছিলেন বিএনপি নেতা আমির খসরু। বিএনপি তদবির করে নিষেধাজ্ঞা দেয়ার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র যাতে নিষেধাজ্ঞা দেয়। বিএনপি কোমর বেঁধে সে চেষ্টা করেছিল। কিন্তু সফল হয়নি। সরকারের নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে তিনি বলেন, ‘এ বছর শুধু উদ্বোধন আর উদ্বোধন হবে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন প্রকল্পের কাজ প্রায় শেষ।’

উপকমিটির আহ্বায়ক ডা: মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা: আ ফ ম রুহুল হক, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।