• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

নেতাদের নামে ‘বেয়াদবি’ এবং নোংরা ভাষা ব্যবহার করলে কঠোর জবাব দেয়া হবে: ওবায়দুল কাদের

Reporter Name / ১৩১ Time View
Update : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

বিএনপি নেতাদের হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের নেতাদের নামে ‘বেয়াদবি’ এবং নোংরা ভাষা ব্যবহার করলে কঠোর জবাব দেয়া হবে।

রোববার (১১ ডিসেম্বর) মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী বলেন, ‘তাদের (বিএনপি নেতাদের) শুধু বলব, নোংরা ভাষায় কথা বলবেন না। নোংরা ভাষায় যদি আমাদের সাইড থেকে শুরু হয়, তখন কিন্তু পালাবেন। আমরা কিন্তু বলিনি। আমরা বেগম খালেদা জিয়াই বলি। হাসিনা, হাসিনা এটা বেয়াদবের মতো ভাষা। লন্ডন থেকে এসব বলে আর এখানে বিএনপির নেতাকর্মীরা ব্যবহার করে। নেতাদের নামে খারাপ ভাষায় কথা বলবেন, সমুচিত জবাব দেয়া হবে। কারা কারা বলছেন, সব নোট আছে। তালিকা আছে।

আওয়ামী লীগ বটবৃক্ষ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ বটবৃক্ষের নাম, ধাক্কা দিয়ে ফেলা সম্ভব নয়। সেটা ১০ ডিসেম্বর আবারও প্রমাণ হয়ে গেছে। আওয়ামী লীগকে ফেলে দিলেন না? পল্টনে সমাবেশ করলেন না? আমি বলেছিলাম সমঝোতা হবে। হয়েছে। আমাদের আকাশের কালো মেঘ কেটে যাবে। গতকাল (শনিবার) একটা মেঘ ছিল, সব মেঘ কেটে গেছে। আতঙ্ক দূর হয়েছে। স্বস্তি ফিরেছে। অনুমোদিত (বিএনপির গণসমাবেশ) জায়গা, তাদেরই চয়েস।

বিদেশি দূতাবাস ও যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, ‘আজ বিদেশি দূতাবাস সহিংসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে। উদ্বিগ্ন হয়। পুলিশের ওপর যখন হামলা হয়, পুলিশ যখন মার খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে, তখন কোথায় থাকে মানবাধিকার? কীসের মানবাধিকার? আপনার দেশে (যুক্তরাষ্ট্র) প্রতিদিন নারী ধর্ষিত হচ্ছে। তখন কি মানবাধিকার লঙ্ঘিত হয় না? সিএনএনের খবরে বের হয়: এক বছরে কত নারী ধর্ষিত হয়েছে। মানবাধিকার তখন কোথায় থাকে?
কাদের বলেন, ফিলিস্তিনে যখন সাংবাদিক শিরিন আবু আকলাকে প্রকাশ্যে হত্যা করা হলো, কী বিচার করলেন ইসরাইলের? আপনারা ইনভেস্টিগেশন দেন, ইসরাইল বলে আমরা মানি না। দুষ্টু ছেলে ইসরাইল আপনাদের মানে না। প্রতিদিন ফিলিস্তিনে রক্ত ঝরছে। কিছু করতে পেরেছেন? পারেন? জাতিসংঘ এত বড় বড় কথা বলে, কই জাতিসংঘ এর কিছু করতে পেরেছে? ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পেরেছে?

তিনি বলেন, ‘নিষেধাজ্ঞা দিয়ে আমাদের বিপদে ফেলেছে। আমরা গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশ হয়েছি। শেখ হাসিনার মতো ভাগ্যবতী নেতা, সৎ নেতা, আদর্শবান নেতা আছে বলেই বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবিলা করেছে। উন্নত দেশ পয়সা দিয়ে ভ্যাকসিন দিয়েছে আর বাংলাদেশে বিনা পয়সায় ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে। এটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বদান্যতায়।

কাতার বিশ্বকাপের কথা উল্লেখ করে সেতুসন্ত্রী বলেন, ‘আপনারা তো বিশ্বকাপ খেলা দেখছেন। একদিনও লোডশেডিং পেয়েছেন? বাংলাদেশের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই। অর্জনে নেই। এত সৎ নেতা, এত ভালো মানুষ পঁচাত্তরের পর এ দেশে আর একজনও আসেনি। আল্লাহর অনুগ্রহ। এ দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে। এ দেশে মুক্তি হবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাত ধরে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।