
স্পিকারের কাছে সশরীরে পদত্যাগপত্র দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
এর আগে ‘সাত এমপি পদত্যাগ করলে সংসদের কোনো সংকট তৈরি হবে না’ – আওয়ামী লীগ নেতাদের এমন মন্তব্যের জবাবে সাংবাদিকদের রুমিন ফারহানা বলেন, ‘সংকট হবে না এমন বক্তব্যই প্রমাণ করে সংকট হবে। রুমিন ফারহানা আরও বলেন, ‘আমাদের সংসদে আসার সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না। তবে এখন আমাদের দলের সিদ্ধান্ত মতে আমরা সবাই পদত্যাগ করতে এসেছি। স্পিকারের কাছে আমরা আজ পদত্যাগপত্র জমা দেব।
তিনি বলেন, ‘আমি গতকাল (শনিবার) ব্যক্তিগতভাবে স্পিকারকে ফোন দিয়ে পদত্যাগের কথা জানিয়েছি। মেইলে পদত্যাগপত্র দিয়েছি। স্পিকার আমাকে বলেছেন, তিনি এ বিষয়ে মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন।
এর আগে শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর গোলাপবাগে দলের ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে বিএনপির দলীয় ৭ এমপি পদত্যাগের ঘোষণা দেন।