• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
বায়োগ্যাসে মিলবে জ্বালানি ও জৈব সার, বাড়বে আয়: ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ নিয়ে তিন দিনব্যাপী কর্মশালা শুরু পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে হল সভাপতি রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৯ জন গ্রেপ্তার চট্টগ্রামে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষণে নতুন করে জিপিএ-৫ পেলেন ১১১ শিক্ষার্থী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা শেখ হাসিনার, চেয়েছেন রাষ্ট্রীয় বিমান আরএমপির অভিযানে উদ্ধার ১০১ মোবাইল ফোন, মালিকদের কাছে হস্তান্তর নবনিযুক্ত ৪৭ প্রভাষকের ফাউন্ডেশন ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠিত রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোন আটক

মা হওয়ার বিষয়ে যা বললেন অভিনেত্রী বিপাশা

Reporter Name / ২১৩ Time View
Update : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল কিছু দিন আগে। মঙ্গলবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বিষয়টি স্বীকার করে নিয়েছেন এ অভিনেত্রী। জানিয়েছেন শিগগির জন্ম নেবে তার প্রথম সন্তান। বিপাশার পোস্ট করা ছবিতে দেখা গেছে স্বামী করণ সিং গ্রোভারকেও। দুজনেই মিলিয়ে সাদা শার্ট পরেছেন। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে উচ্ছ্বসিত বিপাশা।

ইনস্টাগ্রামে বিপাশা লিখেছেন— ‘নতুন সময়, নতুন অধ্যায়, নতুন আলো আমাদের জীবনকে অন্য মাত্রা দিয়েছে। আমাদের স্বাভাবিক জগতটাকে কিছুটা বড় করে দিয়েছে। আমরা এ জীবন একা শুরু করেছিলাম। তার পর আমাদের দেখা হলো— সেখান থেকে আমরা দুজন হলাম। আমরা এখন তিনজন হতে যাচ্ছি। আপনাদের নিঃশর্ত ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য ধন্যবাদ’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।