• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার রাজশাহী কলেজিয়েট স্কুলের ৬ শিক্ষার্থী

Reporter Name / ১৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান, মারামারি, অশ্লীল ভাষায় গালিগালাজসহ বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী নগরীর কলেজিয়েট স্কুলের ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগস্ট) কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক ড. মোসা. নূরজাহান বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলা হয়—শিক্ষাপ্রতিষ্ঠানে ধূমপান, মারামারি, অশ্লীল ভাষায় গালিগালাজ ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে ছয় ছাত্রকে চলতি বছরের ২৭ নভেম্বর পর্যন্ত বহিষ্কার করা হলো। একই সঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্রদেরকেও সতর্ক করেছেন প্রতিষ্ঠান প্রধান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদ্যালয়ে মারামারি ও অশ্লীল ভাষায় গালি প্রদানের অপরাধে চতুর্থ শ্রেণির তিন ছাত্র, ধূমপানের অপরাধে সপ্তম ও নবম শ্রেণির দুই ছাত্র এবং মারামারির অপরাধে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে কলেজিয়েট স্কুলের সহকারী প্রধান শিক্ষক আবুল হাশেমের সাথে কথা হয় ঢাকা মেইলের। তিনি বলেন, ওরা বিভিন্ন ঝামেলা শুরু করেছিল। মারামারি করে, আমরা নিষেধ করলেও কথা শোনে না। বারবার সতর্ক করার পরেও ওরা শোনে না। স্কুলে এসে সরাসরি ধূমপান করে। ছোটদেরকেও বাথরুমে ধরে নিয়ে গিয়ে সিগারেট খেতে বাধ্য করে।

কয়েক দিন আগের এক ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, কয়েকদিন একজন এক ছেলের পেনিসে লাথি মেরেছে। রক্ত বের হয়ে অন্যরকম অবস্থা তৈরি হয়েছিল। ফিল্মি কায়দায় মেরেছে। তাকেও সাসপেন্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা খুব বিপদে আছি। আমরা তো ওদের মারধর বা শাসনও করতে পারি না। আগে শাসন ছিল, ছেলেরা ভয়ে কিছু করতো না। এখন সাসপেন্ড করায় আমাদের একমাত্র হাতিয়ার।

রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন ঢাকা মেইলকে বলেন, বিষয়টি জানা নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।