• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

রুয়েটে ভর্তি পরীক্ষা সম্পন্ন

Reporter Name / ১৬৫ Time View
Update : শনিবার, ৬ আগস্ট, ২০২২

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়েছে। শনিবার (৬ আগস্ট) সকাল ১০ টায় ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১২ টায়। ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা মধ্য দিয়ে দুপুর ২টায় শেষ হবে রুয়েটের ভর্তি পরীক্ষা।

প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনগুলোতে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছেন এ বিশ্ববিদ্যালয়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের রুয়েটের প্রশাসনিক ভবন অতিক্রম করার উপর নিষেধাজ্ঞা থাকায় খোলা মাঠেই অবস্থান নিচ্ছেন অভিভাবকরা। রুয়েটের শহীদ মিনারের মাঠে ও রুপালি ব্যাংক কতৃক প্রশাসন ভবনের সামনে অভিভাবকদের জন্য তৈরি করা বিশ্রামাগারে অবস্থান নিচ্ছেন তারা। অভিভাবকের জায়গা সংকুলান না হওয়ায় অনেকেই আবার রুয়েট থেকে দূরে কোথাও গিয়ে অবস্থান করছেন।

নওগাঁ থেকে আসা শিক্ষার্থী আসিফ ইকবাল  বলেন, পরীক্ষা ভালো হয়েছে ইচ্ছা আছে রুয়েটে পড়ার । মা বাবার সাথে এসেছি তারা হলের বাহিরে আছে ক্যাপাসের এই ব্যবস্থাপনায় আমার কাছে ভালো লেগেছে ।

এদিকে, এবারের ভর্তি পরীক্ষায় রুয়েট কেন্দ্রে সর্বমোট ৯ হাজার ৪৯৫ জন ভর্তিচ্ছু অংশ নিবে। এদিন সকাল ১০টায় ‘ক’ গ্রুপের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে সাড়ে ১২টায়। এ গ্রুপটিতে (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) সর্বমোট ৮ হাজার ৮৭৩ জন শিক্ষার্থী অংশ নিবে। বাকী ৬২২ জন ভর্তিচ্ছু ‘খ’ গ্রুপে ( ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) অংশ নিবে। ‘খ’ গ্রুপের পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪৫ পর্যন্ত।

‘ক’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। যার জন্য সময় থাকবে আড়াই ঘণ্টা। এদিকে ‘খ’ গ্রুপে ৫০০ নম্বরের এমসিকিউ এবং ২০০ নম্বরের মুক্ত হস্ত অঙ্কনসহ মোট ৭০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে চলবে সকাল ১০টা হতো দুপুর ১টা ৪৫ পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।