
সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর স্টাম্পের আঘাতে কলেজশিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) নিহত নিহতের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ জুন) ভোররাতে কুষ্টিয়া থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান।
গত সোমবার (২৭ জুন) ভোর ৫টার দিকে দিকে এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।