• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আইসিসির নতুন ম্যানেজার ওয়াসিম খান

Reporter Name / ১৩৭ Time View
Update : শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির জেনারেল ম্যানেজার পদে নিয়োগ পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার ওয়াসিম খান।

আইসিসি শুক্রবার (২২ এপ্রিল) তাদের এক বিবৃতিতে নতুন ম্যানেজার নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। জিওফ অ্যালারডাইসের বদলি হিসেবে আগামী জুন থেকে তিনি কাজ শুরু করবেন।

এর আগে ওয়াসিম পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিফ অ্যাক্সিকিউটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিন বছরের জন্য তাকে পিসিবি নিয়োগ দিলেও চার মাস আগে থেকে তার দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এর আগে তিনি ইংলিশ ক্লাব লেইচেস্টারশায়ার কাউন্ট্রি ক্রিকেট ক্লাবেরও সিইও এর দায়িত্ব পালন করেন।

এদিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক দায়িত্ব পেয়ে ওয়াসিম বলেন, ‘আইসিসি ম্যানেজার পদে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। খেলাধুলার গতি বাড়াতে এবং নির্বাহী সদস্যদের সঙ্গে কাজ করার জন্য আমার অপেক্ষার তর সইছে না।’

এরপর নারী ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান জানিয়ে ওয়াসিম আরও বলেন, ‘নারী ক্রিকেটের প্রসারে আইসিসির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমি খুবই উচ্ছ্বসিত। আগামী দশকে ক্রিকেটের উন্নয়নের জন্য আমি দ্রুত এগিয়ে যেতে চাই।’ এদিকে ওয়াসিমকে শুভকামনা জানিয়ে আইসিসির বর্তমান ম্যানেজার অ্যালারডাইস বলেন, ‘ ওয়াসিমকে আনন্দের সঙ্গে আইসিসিতে স্বাগত জানাচ্ছি। সে তার স্পোর্টস জ্ঞান দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।