• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

কাউন্টিতে খেলছেন সাকিব মাহমুদ

Reporter Name / ১৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলে খেলার প্রস্তাব পেয়েও যাননি ইংল্যান্ডের পেসার সাকিব মাহমুদ। লক্ষ্য ছিল কাউন্টি চ্যাম্পিয়নশীপে খেলে টেস্ট ক্যারিয়ারে উন্নতি করার। কাউন্টির চলতি মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম ম্যাচে খেলতে না পারলেও আসছে ম্যাচে তার খেলার আভাস পাওয়া গেছে। এছাড়া এভেইলেবল আছে জেমস অ্যান্ডারসনও।

ক্রিকইনফোর বরাতে জানা গেছে, গ্লুকেস্ট্রাশায়ারের বিপক্ষে ল্যাঙ্কাশায়ারের ম্যাচটিকে সামনে রেখে এরই মধ্যে দুই পেসার অনুশীলনও শুরু করে দিয়েছেন। এর আগে এবারের চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচে কেন্টের বিপক্ষে জয় পেয়েছে ল্যাঙ্কাশায়ার।

এদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে নিলামের আগেই টুর্নামেন্ট থেকে নাম উঠিয়ে নিয়েছিলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তার জাতীয় দলের সতীর্থ সাকিব মাহমুদও তার মতোই আইপিএলকে না করে দেন।

ক্রিকইনফোর খবর, ইংল্যান্ডের ওয়েস্ট ইন্ডিজ সফরে আইপিএলের একটি দল সাকিবকে খেলার প্রস্তাব দিয়েছিল- এমন দাবি করেছেন ২৫ বছর বয়সী তারকা। কিন্তু বেন স্টোকসের পরামর্শে সেই প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এ সম্পর্কে সাকিব বলেন, ‘আমি আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি যাতে কাউন্টিতে খেলতে পারি। আমি চাই লাল বলের ক্রিকেটে নিজের স্কিল বাড়ুক।’

তিনি যোগ করেন, ‘ক্যারিবিয়ান সফরে থাকার সময় আমি প্রস্তাবটি পাই। আমার আশপাশে থাকা কয়েকজনের সঙ্গে এ বিষয়ে কথা বলি। তখন বুঝতে পারি এই মুহূর্তে আমার উচিত লাল বলের ক্রিকেটে মনোযোগ দেওয়া। সিদ্ধান্তটি আমারই ছিল। তবে মজার বিষয় হলো একদিন সকালে স্টোকসের সঙ্গে খাবার টেবিলে এ বিষয়ে কথা হচ্ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম কেনো আইপিএলকে না করে দিয়েছে? সে জানালো টেস্ট ক্রিকেটকে এগিয়ে রাখতে চায় এবং দলের সঙ্গেই থাকতে চায়।’

এরপর সাকিব যোগ করেন, ‘ঠিক সেদিনই ফোনে আমার কাছে আইপিএলে খেলার প্রস্তাবটি আসে। আমারও স্টোকসের কথা মনে হলো আর তার মতোই না করে দিলাম। আমাকে সাদা জার্সির ক্রিকেটে সফল হতে হবে। ক্যারিবীয়দের বিপক্ষে সাদা জার্সিতে খেলা আমার অনেক ভালো লেগেছে। মূলত টেস্টের চেয়ে কোনো ক্রিকেটই গুরুত্বপূর্ণ নয়।’ ছিল কাউন্টি চ্যাম্পিয়নশীপে খেলে টেস্ট ক্যারিয়ারে উন্নতি করার। কাউন্টির চলতি মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম ম্যাচে খেলতে না পারলেও আসছে ম্যাচে তার খেলার আভাস পাওয়া গেছে। এছাড়া এভেইলেবল আছে জেমস অ্যান্ডারসনও।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।