• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ড্র হলো অ্যান্টিগা টেস্ট

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ১৩ মার্চ, ২০২২

ড্র হলো ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজকে ২৮৬ রানের টার্গেট দিয়ে জয়ের আশা জাগিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলের। ১৬ মার্চ থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি।অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে ইংল্যান্ড। স্বাগতিকদের পেস বোলিং তোপে প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয় ইংল্যান্ড। ব্যাটিংয়ে ধুঁকতে থাকা ইংলিশদের হয়ে শতক হাঁকান জনি বেয়ারস্টো। তার ১৪০ রানের দুর্দান্ত ইনিংসেই ৩০০ পেরোয় ইংল্যান্ড।

জবাবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ৬৪ রানের লিড নেয়। বোনারের শতকের ওপর ভর করে ৩৭৫ রান সংগ্রহ করে ক্যারিবিয়রা। এরপর অবশ্য দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। জ্যাক ক্রলি এবং অধিনায়ক জো রুটের জোড়া শতকের ওপর ভর করে ৩৪৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংসে ঘোষণা করে ইংল্যান্ড। ২৮৬ রানের লক্ষে ব্যাট করতে নেমে জ্যাক লিচের বোলিং তোপে বিপাকে পরে স্বাগতিকরা। লিচের স্পিন ঘূর্ণিতে শুরুতেই চার উইকেট হারিয়ে বিপদে পরে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছিল ক্যারিবীয় দুই ব্যাটসম্যান অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল। শুরুর জুটিতে তারা গড়েন ৫৯ রান। তবে হঠাৎ জ্যাক লিচ ঝড় শুরু হয়।  ৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পরে ওয়েস্ট ইন্ডিজ। জ্যাক লিচই নেন তিনটি উইকেট। তবে আর কোনো বিপদ ঘটতে দেননি বোনার ও হোল্ডার। তাদের ৮০ রানের অবিচ্ছিন্ন জুটিতে ড্র হয় ম্যাচ। বোনার ১৩৮ বলে ৩৮ রান ও হোল্ডার ১০১ রানে ৩৭ রান করেন। ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বোনার।  এই ম্যাচে দুই দলের চার ইনিংসে চারটি শতক হয়েছে। ইংলিশদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন ক্রলি, রুট এবং জনি বেয়ারস্টো। আর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের হয়ে ম্যাচে একমাত্র শতকটি করেন এনক্রুমাহ বোনার। এদিকে লিচ প্রথম ইনিংসে দুটি এবং দ্বিতীয় ইনিংসে তিনটি উইকেট পান। আর ক্যারিবীয়দের হয়ে দুই ইনিংস মিলিয়ে চার উইকেট পান কেমার রোচ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।