• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

বুধবার দেশে ফিরছেন নারী ক্রিকেটাররা

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

বিশ্বকাপ বাছাইপর্ব শেষে বুধবার (৩০ নভেম্বর) দেশে ফিরছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তবে প্রথমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরেও উৎসবের সুযোগ পাচ্ছে না নিগার সুলতানা জ্যোতিরা। জানা গেছে, দেশে ফিরে তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে।আফ্রিকার দেশে দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। এদিকে, ভাইরাসটির কারণে জিম্বাবুয়েতে আটকে পড়া নারী ক্রিকেটারদের দেশে ফেরা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।

আফ্রিকার সঙ্গে একে একে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করছে বিশ্বের অধিকাংশ দেশ। তবে আশার কথা হচ্ছে, অবশেষে বাংলাদেশে ফেরা হচ্ছে নারী ক্রিকেটারদের।  জানা গেছে, বিমান যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় জিম্বাবুয়ে থেকে চাটার্ড ফ্লাইটে নামিবিয়া এবং ওমানের রাজধানী মাসকাটে পৌঁছায় নারী ক্রিকেট দল। সেখান থেকে সরাসরি ফ্লাইটে বুধবার (৩০ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে তারা। তবে পুরো দলকে পালন করতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে ওমিক্রনের প্রকোপ আশীর্বাদ হয়ে এসেছে বাংলাদেশ নারী দলের জন্য। এর ফলে অবসান হয়েছে দীর্ঘ অপেক্ষার। আইসিসির র‌্যাঙ্কিংয়ে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। আর এ কারণেই ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে প্রথমবারের মতো জায়গা করে নিল সালমা খাতুন, জাহানারা আলমরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের ম্যানেজার তৈহিদ মাহমুদ জানান, বাংলাদেশ নারী দলকে প্রাথমিকভাবে পাঁচ দিনের কোয়ারাইন্টাইন পালন করতে হবে। এর মাঝে তাদের করোনা পরীক্ষা দিতে হবে। এর আগে জনস্বাস্থ্য বিশ্লেষক ডা. শেখ মইনুল খোকন বলেন, ওমিক্রন ঠেকাতে আমাদের নারী ক্রিকেটারদের মধ্যবর্তী একটি দেশে কোয়ারেন্টাইনে রাখা হয়ত ঠিক হবে না। কিন্তু তারা দেশে আসলে তাদেরকে সাতদিন বা ১৪ দিন পর্যবেক্ষণে রাখতে হবে। তারপর পরীক্ষা নিরীক্ষা করে স্বাভাবিক জীবনে ফেরত পাঠাতে হবে। তবে সবচেয়ে ভালো হবে যদি ২৮ দিন যথাযথ পর্যবেক্ষণে রাখা যায়। করোনার গেল তিন ঢেউয়ে বিপর্যয় দেখেছে বাংলাদেশ। তাই এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না বিসিবি। নারী উইংয়ের চেয়ারম্যান বলছেন, গোটা প্রক্রিয়া সমন্বয় করা হবে সরকারের সঙ্গে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।