• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

পাকিস্তানের বিপক্ষে শুক্রবার বিসিবির দল ঘোষণা

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

পাকিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে শুক্রবার (১২ নভেম্বর) দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন নির্বাচকের সঙ্গে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের মিটিং শেষে বুধবার (১০ নভেম্বর) এই তথ্য জানা গেছে।

পাকিস্তান সিরিজে থাকছে না বাধ্যতামূলক কোয়ারেন্টাইন। কোভিড টেস্টে নেগেটিভ আসলেই টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা। ক্রিকেটপাড়ায় জোর গুঞ্জন বিশ্বকাপে চরম ব্যর্থ দলেও আসতে পারে পরিবর্তনের ছোঁয়া। ওই দলের কয়েকজনকে নাকি ছেটে ফেলা হতে পারে। তাদের বদলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই দেখা যেতে পারে অন্তত তিনজন নতুন মুখ।

কারা সেই তিনজন তা নিয়ে এরইমধ্যে ব্যাপক জল্পনা-কল্পনা ক্রিকেট অনুরাগীদের মাঝে। সাধারণত ব্যর্থতার পর দল নিয়ে গুঞ্জন শোনা যায় বেশি। তবে এবার পাকিস্তানের বিপক্ষে সিরিজে গুঞ্জনের চেয়ে জল্পনা-কল্পনা বেশি। এর কারণ একটাই। টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে জাতীয় লিগ খেলা সাত তরুণকে এরইমধ্যে ডাকা হয়েছে অন্যরকম অনুশীলনে। নতুন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নিজে সে অনুশীলন ক্যাম্প পরিচালনায় আছেন।

পাকিস্তানের সিরিজের জন্য স্কোয়াড কতজনের হবে- এ ব্যাপারে দিন দুয়েক আগে গণমাধ্যমকে দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ১৫-১৬ জনের হতে পারে। ধরে নেওয়া হচ্ছে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে সাকিব খেলতে পারবেন না। এছাড়া সাইফউদ্দীন আগেই ছিটকে গেছেন।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ এবার টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে। ১৯ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। দীর্ঘ ৬ বছর পর বাংলাদেশে আসছে পাকিস্তান। তিন টি-টোয়েন্টি ম্যাচের পরেরগুলো অনুষ্ঠিত হবে ২০ ও ২২ নভেম্বর। দুটি টেস্ট ম্যাচ মাঠে গড়াবে ২৬ থেকে ৩০ নভেম্বর ও ৪ থেকে ৮ ডিসেম্বর।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।