
রাজশাহী জেলা ক্রীড়া অফিস রাজশাহীর আয়োজিত অনূর্ধ্ব ১৯ বালক-বালিকা ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ নভেম্বর বুধবার সন্ধায় রাজশাহী জেলা জিমনেসিয়ামে পুরস্কার বিতরণ করা হয় ।
‘অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান,উপ-পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী,মোহাম্মদ নাসির উদ্দীন,জেলা শিক্ষা অফিসার রাজশাহী, ওয়াহেদুন নবি অনু,সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা রাজশাহী, মোঃমুসফিকুর রহমান হাসনাত,আহবায়ক জেলা ব্যাডমিন্টন সমিতি রাজশাহী । পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কল্যাণ চৌধুরী,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)রাজশাহী।
এসময় আরো উপস্থিত ছিলেন ব্যাডমিন্টন সমিতির সম্পাদক মো: আরিফুল আনাম,রাজশাহী ব্যাডমিন্টন একাডেমির কোচ মো: আলমাস হোসেন জয়।
খেলায় অনুর্ধ্ব-১৯ বালিকা (একক) রানার আপ নীল আফরিন,চ্যাম্পিয়ন যারিন। অনুর্ধ্ব ১৯ বালক(একক) রানার আপ নাসিব,চ্যাম্পিয়ন রাব্বী। অনুর্ধ্ব -১৯ বালক (দ্বৈত) রানার আপ রিদম+ইউসুফ,চ্যাম্পিয়ন নাসিব+সাজিদ।