• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

অবসরে যাচ্ছেন ইউনিভার্স বস গেইল

Reporter Name / ১৩৭ Time View
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার (৬ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেন ইউনিভার্স বস ক্রিস গেইল। যেভাবে তিনি মাঠ ছেড়েছেন তাতে অনেকে ধরেই নিতে পারেন দেশের জার্সিতে কিংবদন্তি এই ক্রিকেটারের এটিই শেষ ম্যাচ।

অজিদের বিপক্ষে প্যাট কামিন্সের বলে গেইল যখন আউট হয়েছেন তখন ওয়েস্ট ইন্ডিজের দলীয় রান ৩০। তা সত্ত্বেও গেইল মাঠ ছাড়লেন মুখে এক রাশ হাসি নিয়ে। সীমানা পেরনোর আগে ব্যাটও উঁচিয়ে ধরলেন সমর্থকদের উদ্দেশে। ধারা ভাষ্যকাররাও বলছিলেন, এটিই কি গেইলের দেশের হয়ে শেষ ম্যাচ? হলেও হতে পারে, তার বয়সটা যে এখন ৪২ পেরিয়ে ৪৩ চলছে। এদিকে এ ম্যাচ দিয়েই উইন্ডিজদের হয়ে শেষবারের মতো জাতীয় দলের জার্সি গায়ে দিচ্ছেন ডোয়াইন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে তিনি ১০৩টি টেস্ট, ৩০১টি ওয়ানডে ও ৭৯টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৭ হাজার ২১৫, ওয়ানডেতে ১০ হাজার ৪৮০ ও টি-টোয়েন্টিতে এক হাজার ৮৯৯ রান করেছেন। তিন ফরম্যাট মিলিয়ে তিনি সেঞ্চুরি করেছেন ৪২টি। এর মধ্যে ক্রিকেটের অভিজাত সংস্করণে ১৫টি, ওয়ানডেতে ২৫টি ও টি-টোয়েন্টিতে ২টি শত রানের ইনিংস রয়েছে তার। অজিদের বিপক্ষে এই ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমেছে উইন্ডিজ। সেমির স্বপ্ন ফুরিয়ে গেলেও শেষটা জয়ে রাঙাতে চায় কাইরন পোলার্ডের দল। অন্যদিকে এ ম্যাচে জয় না পেলে বিশ্বকাপ মিশন শেষ হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার। টি-টোয়েন্টি বিশ্বকাপ এলেই রাজা হয়ে যায় ক্যারিবিয়ানরা। সারা বিশ্বে ক্ষুদ্র ফরম্যাটে তাদের কদর সবচেয়ে বেশি। বর্তমান চ্যাম্পিয়নও তারা। কিন্তু ২০২১ বিশ্বকাপে এসে তারা যেন হারিয়ে গেছে সেই তকমা। চার ম্যাচে মাত্র এক জয়। তাও কেবল বাংলাদেশের বিপক্ষে। পয়েন্ট টেবিলের দিকে তাকালেই বোঝা যায়, বিশ্বকাপ শেষ ওয়েস্ট উইন্ডিজদের।তবে অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ এলেই অন্যরকম হয়ে যায় ক্যারিবিয়ানরা। টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’দলের দেখা হওয়া ৫ ম্যাচে ৩ জয় নিয়ে এগিয়ে ক্যারিবিয়ানরা। বাংলাদেশের ৭৩ রান ৬ ওভার দুই বলেই টপকে যাওয়ায় অজিদের নেটরান রেট এখন বেশ ভালো। চার ম্যাচে ৩ জয় অস্ট্রেলিয়ার। জিতলেই সেমিফাইনালের টিকিট এক প্রকার নিশ্চিত অজিদের। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে টিম অস্ট্রেলিয়া। তবে উইন্ডিজ একাদশে একটি পরিবর্তন রয়েছে। পেসার রবি রামপালকে বসিয়ে খেলানো হচ্ছে লেগ স্পিনার হেইডেন ওয়ালশকে। অস্ট্রেলিয়ার ব্যাটারদের উইকেট তুলে নিতে তার কোনো জুড়ি নেই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।