• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

১৬ রানে জিতলো নিউজিল্যান্ড

Reporter Name / ১৪০ Time View
Update : বুধবার, ৩ নভেম্বর, ২০২১

নিউজিল্যান্ডের ১৭৩ রানের টার্গেটেও লড়াই করেছে স্কটল্যান্ড। শেষ বল পর্যন্ত খেলে মাত্র ১৬ রানে হেরেছে কাইল কোয়েটজারের দল। ৫ উইকেট হারিয়ে স্কটল্যান্ড থেমেছে ১৫৬ রানে। এতেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারে ওঠার পথে আরেক ধাপ এগিয়ে গেল কিউইরা।

১৭৩ রানের লক্ষ্যে স্কটিশদের শুরুটাও হয় দুর্দান্ত। পাওয়ারপ্লের ৬ ওভারে অধিনায়ক কোয়েটজারকে হারিয়ে ৪৮ রান তুলে স্কটিশরা। ষষ্ঠ ওভারে পেসার অ্যাডাম মিলনেকে টানা ৫ বলে ৫টি বাউন্ডারি হাঁকান ম্যাথিউ ক্রস। নিউজিল্যান্ডকে ভয় পাইয়ে দিয়েছিলেন তারা। অষ্টম ওভারে ইশ সোধিকে দুটো ছক্কা হাঁকিয়ে তৃতীয় ছক্কা মারতে গিয়ে আউট হন মানসি(২২)। মানসির আউটের পর স্কটিশদের গতি কমে যায়। পরের চার ওভারে রান আসে মাত্র ১৩। ক্রস আউট হন ২৭ রান করে। শেষের দিকে দারুণ একটা চেষ্টা করেন মিচেল লিস্ক। কিন্তু তার ২০ বলে ৩টি করে চার-ছয়ে ৪২ রানের ইনিংসটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়। নির্ধারিত ওভার শেষে স্কটিশরা থামে ১৫৬ রানে।এর আগে ব্যক্তিগত শতক থেকে মাত্র ৭ রান দূরে থামলেও গাপটিলের ব্যাটেই ভর করে বড় সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড। ৫৬ বলে ৯৩ রান করে ফিরেছেন কিউই এই ওপেনার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।  ব্যাট করতে নেমে ৫২ রানের মধ্যে তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। সেখান থেকে ১০৫ রানের ঝড়ো পার্টনারশিপ গড়েন মার্টিন গাপটিল ও গ্লেন ফিলিপস। ৬টি চার ও সাতটি ছয়ের সাহায্যে ৫৬ বলে ৯৩ রান করে আউট হন গাপটিল। তার আগের বলেই ব্র্যাড হুইলের শিকার হন গ্লেন ফিলিপস। ৩৭ বলে ৩৩ রান করেন তিনি। ড্যারিল মিচেল ১৩। কিউই দলপতি কেন উইলিয়ামসন আজ ব্যাট হাতে ব্যর্থ। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন তিনি। এরপর ডেভন কনওয়ে ১ রানে আউট হন। জিমি নিশাম ৬ বলে ১০ ও মিচেল স্যান্টনার ২ রানে অপরাজিত থাকেন। স্কটল্যান্ডের পক্ষে ব্রেডলি হোয়েল ও সাফিয়ান শরীফ দুটি করে উইকেট নেন। সেমিফাইনালে যেতে হলে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের জন্য জয় ছাড়া বিকল্প কিছু ভাবার সুযোগ নেই। অপরদিকে স্কটল্যান্ডও খেলেছে দুই ম্যাচ। কিন্তু তাদের কোনো জয় নেই।

নিউজিল্যান্ডের একাদশ:

মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, জেমস নিশাম, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, মিচেল সেন্টনার, টিম সাউদি, ইস সৌদি, অ্যাডাম মিলনে ও ট্রেন্ট বোল্ট।

স্কটল্যান্ডের একাদশ:

কাইল কোয়েটজার (অধিনায়ক), জর্জ মানসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলিওড, মাইকেল লিয়েস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, অ্যালাসডাইর ইভান্স, সাফইয়ান শরিফ ও ব্রেডলি হোয়েল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।