• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ডমিঙ্গোর ‘ফাঁকিবাজি’ মেনে নেবে না বিসিবি

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

রাসেল ডমিঙ্গো এতদিন ভালোই স্বাধীনতা ভোগ করেছেন। যে কোনো সিরিজের আগে অনুশীলন ক্যাম্প হতো তার ইচ্ছায়। চার-পাঁচ দিনের বেশি অনুশীলন ক্যাম্প করতেন না তিনি। তিন দিন অনুশীলন করে খেলতে চেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। কোচের সে ইচ্ছা পূরণ হচ্ছে না। বিসিবি থেকে ক্যাম্পের সময় বেঁধে দেওয়া হয়েছে কোচকে। ডমিঙ্গো চেয়েছিলেন ১৬ নভেম্বর অনুশীলন ক্যাম্প ডাকতে।

এ ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘কোচ যেটা চেয়েছে সেটা হবে না। তাকে জানিয়ে দিয়েছি, ১২ নভেম্বর থেকে মিরপুরে ক্যাম্প করতে হবে।’  বিশ্বকাপেও অনুশীলনে ফাঁকি দিচ্ছেন কোচ। দলও ভালো খেলছে না। যে কারণে কোচের ইচ্ছা পূরণ করা হবে না। পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ শুরুর আগে ভালোভাবে দল প্রস্তুত করতে বলা হয়েছে ডমিঙ্গোকে।

চলতি বিশ্বকাপে নিয়মিত অনুশীলনের বাইরে ঐচ্ছিক অনুশীলন করছে ভারত, পাকিস্তান। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ দলও বসে থাকে না। এই বিশ্বকাপের ব্যতিক্রম কেবল বাংলাদেশ। ছুতো পেলেই বাতিল করছে অনুশীলন। হোটেলের বায়োসিকিউর বাবলে শুয়েবসে দিন পার করছেন ক্রিকেটাররা। অথচ ম্যাচে ক্যাচ ফেলছেন মুড়িমুড়কির মতো, ব্যাটিং ভালো না হওয়ায় পাওয়ার প্লেতে কাঙ্ক্ষিত রান হচ্ছে না। এ দুই ভুলে জেতা ম্যাচও হাতছাড়া হচ্ছে।

বর্তমান কোচ রাসেল ডমিঙ্গো টুর্নামেন্ট চলাকালে কম অনুশীলনের পক্ষে। দুই বছরের জন্য নতুন চুক্তি করায় চাকরি হারানোরও ভয় নেই তার। নতুন চুক্তির বলেই হয়তো টানা ম্যাচ হারের পরও অনুশীলন বাতিল করার সাহস দেখাতে পারছেন তিনি।

অনুশীলন না করার পেছনে কোচের যুক্তি হলো, ক্রিকেটারদের ইনজুরিতে পড়া। লম্বা সময় খেলার ভেতরে থাকায় একের পর এক ইনজুরি হচ্ছে বলে মনে করেন ডমিঙ্গো। এজন্য গত দু’দিন বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান তিনি। যদিও বিশ্বকাপ শুরুর পর থেকে খুব একটা অনুশীলন করেনি বাংলাদেশ দল। বাছাই পর্বের তিনটি ম্যাচ খেলেছে বিশ্রাম তত্ত্ব অনুসরণ করে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।