• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

১ উইকেটে হারলো বাংলাদেশ

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১

শ্রীলঙ্কা সফরে একের পর এক আফসোসের জন্ম দিয়ে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আগেই পাঁচ ম্যাচ সিরিজ খোয়ানোর পর, আজ চতুর্থ ওয়ানডেতে ১ উইকেটে হেরে গেছে টাইগার যুবারা। টানা চার ম্যাচ হেরে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে তারা।

ডাম্বুলায় চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ১ রানের জন্য হেরেছিলো মেহরব হাসানের দল। এক ম্যাচ পর পরাজয়ের ব্যবধানটা হলো ১ উইকেটের। ম্যাচে আগে ব্যাট করে ২২৪ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৯ উইকেট হারিয়ে ৪৯.৩ ওভারে ম্যাচ জিতেছে স্বাগতিক যুবারা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের করা ২২৪ রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে লঙ্কান যুবারা। একপর্যায়ে তাদের স্কোর ছিলো ৪ উইকেটে ৬৪ রান। সেখান থেকে ষষ্ঠ উইকেটের পতন ঘটে ১৫৭ রানে গিয়ে। ছয় নম্বরে নামা রভিন ডি সিলভার দায়িত্বশীল ব্যাটিংয়ের সামনেই মূলত অসহায় হয়ে গেছে বাংলাদেশ দলের বোলিং। মাত্র ৬৪ রানে চতুর্থ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে রভিন খেলেছেন ১০০ বলে নয় চার ও এক ছয়ের মারে ৮৮ রানের ইনিংস। সপ্তম উইকেট জুটিতে ৫১ রান যোগ করে জয় থেকে ১৭ রান দূরেই সাজঘরে ফিরে গিয়েছিলেন রভিন। তবু বাকি কাজটা শেষ করতে পারেনি বাংলাদেশের বোলাররা। শেষপর্যন্ত ৫০তম ওভারের তৃতীয় বলে গিয়ে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। এর আগে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের পক্ষে জোড়া ফিফটি করেন মেহরব হাসান ও আরিফুল ইসলাম। কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। মেহরব ৫২ ও আরিফুল করেন ৫০ রান। এছাড়া আইচ মোল্লা ৩৭ ও মাহফিজুল ইসলামের ব্যাট থেকে আসে ৩৪ রান। আগামী সোমবার (২৫ অক্টোবর) সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচেও হেরে গেলে হোয়াইটওয়াশের তিক্ত অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরবে টাইগার যুবারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।