• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

জয়ে পথে স্কটল্যান্ড

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

স্কটল্যান্ডের দেওয়া ১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছিল পাপুয়া নিউগিনি। ৫০ রান তোলার আগেই টপ অর্ডারের ৫ উইকেট হারিয়ে বসে তারা। শুরু থেকেই স্কটিশ বোলাররা চেপে ধরে নিউগিনির ব্যাটারদের। শেষ পর্যন্ত ১৭ রানে জিতে মূলপর্বের পথটা সুগম করে রাখল স্কটল্যান্ড।

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাপুয়া নিউগিনি। মাত্র ৩৫ রানের টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে হারায় তারা। ব্যর্থ হয়ে সাজঘরে ফিরেছেন টনি উরা, আসাদ ভালা, লেগা সিয়াকা, চার্লস আমিনি ও সিমন আতাই। সেসে বাউ ও নরম্যান ভানুয়া প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা পারেননি। ২৩ বলে ২৪ রান করে বাউ আউট হলে ভাঙে তাদের জুটি। এরপর ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন কিপলিন ডর্জিয়া। তবে তিনিও ফিরেছেন দ্রুত রান তুলতে গিয়ে। ডানহাতি এই ব্যাটার সাজঘরে ফেরেন ১১ বলে ১৮ রান করে। ভানুয়া জয়ের স্বপ্ন জিইয়ে রাখলেও পাপুয়া নিউগিনি পূর্ণ দুই পয়েন্ট পাওয়া হয়নি। শেষ পর্যন্ত ১৭ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। হাফ সেঞ্চুরি ‍না পাওয়া ভানুয়া আউট হয়েছেন ৪৭ রানের ইনিংস খেলে। স্কটল্যান্ডের হয়ে জস ডেভি চার উইকেট নিয়েছেন। এর আগে টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে স্কটিশরা।পাপুয়া নিউগিনির বোলারদের চাপে দলীয় ২৬ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। তবে শুরুর এই বিপর্যয় সামাল দেন ম্যাথু ক্রস এবং রিচি বেরিংটন। দু‌’জন মিলে গড়েন ৯২ রানের জুটি।  ওপেনার জর্জ মুনসে ভালো শুরু করলেও বেশিদূর যেতে পারেননি। তার ব্যাট থেকে আসে ১০ বলে ১৫ রান। ম্যাথু ক্রসের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৪৫ রান। এছাড়া রিচি বেরিংটন তুলে নেন হাফ সেঞ্চুরি। সঙ্গী কলাম ম্যাকলিয়ডকে নিয়ে বড় সংগ্রহের দিকেই যেতে থাকেন তারা। তবে হঠাৎই ঘুরে দাঁড়ায় পাপুয়া নিউগিনির বোলাররা। এক ওভারে তুলে নেয় দুইজন সেট ব্যাটসম্যানকে। চাদ সোপের ফিরিয়ে দেন দু‌’জনকেই। ১০ রানে ফিরে গেলেও রানের চাকা সচল রাখেন বেরিংটন। শেষ পর্যন্ত ৪৯ বলে ৭০ রান ফিরে যান তিনি। ৬ চার আর ৩ ছক্কায় এই রান করেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।