• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

দেশ ছেড়েছেন জামাল ভূঁইয়ারা

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশ ছেড়েছে বাংলাদেশ ফুটবল দল। ফ্লাইট এক ঘণ্টা বিলম্ব হওয়ায় দুপুর সাড়ে তিনটার দিকে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন জামাল ভূঁইয়ারা।

টুর্নামেন্টে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কার, ভারত, মাল্পদ্বীপ ও নেপালের বিপক্ষে। এই আসরকে সামনে রেখে গত ২২ সেপ্টেম্বর সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পরে আরও একজনকে দলে যোগ করে তারা। সবশেষ সোমবার (২৭ সেপ্টেম্বর) চারজনকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল দিয়েছে বাফুফে। এলিটা কিংসেলেসহ বাদ পড়েছেন আরও তিন ফুটবলার। তারা হলেন- মিডফিল্ডার মানিক হোসেন মোল্লা, ডিফেন্ডার মেহেদি হাসান মিঠু ও আতিকুজ্জামান। ২৭ সদস্যের দল ঘোষণার পর গেল কয়েকদিন অনুশীলনও করেছিলেন কিংসেলে। কিন্তু তার মূল দলে থাকা না থাকা নির্ভর করছিল ফিফার ছাড়পত্রের ওপর। এ বিষয়ে গেল কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে আসছিল বাফুফে। সোমবার (২৭ সেপ্টেম্বর) এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে সভায় বসেছিল ফুটবলের অভিভাবক সংস্থাটি। শেষ পর্যন্ত ছাড়পত্র মেলেনি। তাই মূল দলে থাকা হচ্ছে না এলিটার।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে ৫টি দেশ। ভুটানের অংশগ্রহণ নিয়ে শুরু থেকেই দোটানা ছিল। তবে শেষ পর্যন্ত জানা গেছে যে, ভুটান ফুটবল দলকে দেশটির সরকার বাইরে খেলতে যেতে অনুমতি দেয়নি বলে তারা অংশ নিতে পারবে না। অন্যদিকে ফিফা থেকে নিষিদ্ধ পাকিস্তান। তাই তারাও অংশ নিতে পারছে না। ১৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে রাউন্ডের শীর্ষ দুই দল। প্রথম দিন উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে নেপাল। দিনের দ্বিতীয় ম্যাচে জামাল ভূঁইয়ারা খেলবেন শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ৩ অক্টোবর বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। ৬ অক্টোবর খেলবে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে। আর ১১ অক্টোবর অস্কারের শিষ্যরা খেলবে নেপালের বিপক্ষে। এর আগে ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসর বসেছিল বাংলাদেশে। সেবার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতে নেয় মালদ্বীপ। এই টুর্নামেন্ট প্রথমে পাকিস্তানে ও পরে বাংলাদেশে আয়োজনের সিদ্ধান্ত হয়। কিন্তু ৯ আগস্ট সাফের কার্যনির্বাহী কমিটির সভায় জানানো হয়েছে অক্টোবরের ওই টুর্নামেন্ট আয়োজন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী ১ থেকে ১৩ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টে সবাইকে মানতে হবে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম। ৩ দিন আগেই অংশগ্রহণ করতে যাওয়া দলগুলোকে মালদ্বীপে গিয়ে পৌঁছাতে হবে। এরপর হোটেল কোয়ারেন্টাইনও করতে হবে তাদের। করোনা পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে অনুশীলন করার অনুমতি। সাফ শিরোপা পুনরুদ্ধারের মিশনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কোচ অস্কার ব্রুজনের বাংলাদেশ দল ঢাকা ছাড়বে।
বাংলাদেশ দল
গোলকিপার : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম ও আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারিক কাজী, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়।
মিডফিল্ডার : আতিকুর রহমান ফাহাদ, সোহেল রানা, সাদ উদ্দীন, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন।
ফরোয়ার্ড : বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, সুমন রেজা, জুয়েল রানা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।