• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

বিসিবির ভোটযুদ্ধে ৩২ জনের মনোনয়নপত্র জমা

Reporter Name / ১৪৫ Time View
Update : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আগামী ৬ অক্টোবর। সে উপলক্ষে চলছে প্রার্থী তালিকা চূড়ান্তকরণের কাজ। গত শুক্র ও শনিবার মনোনয়নপত্র ক্রয়-বিক্রয়ের পর আজ (সোমবার) শেষ হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। এবারের নির্বাচনে ২৩ পরিচালক পদের বিপরীতে নমিনেশন ফর্ম সংগ্রহ করেছেন ৩২ জন। তারা সবাই নির্বাচন করতে চান। এ জন্য আজ নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রত্যেকে।

ক্যাটাগরি-২ থেকে পরিচালক নির্বাচিত হবেন সর্বমোট ১২ জন। এই ক্যাটাগরি থেকে বোর্ড পরিচালক হতে লড়বেন ১৭ জন। নির্বাচনের সবচেয়ে আকর্ষণ এই ক্যাটাগরিকে ঘিরে। বাকিদের সঙ্গে এই ক্যাটাগরি থেকেই লড়বেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন (আবাহনী লিমিটেড)।

বাকিরা হলেন; গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব), মাহবুব আনাম (মোহামেডান স্পোটিং ক্লাব), মাসুদুজ্জামান (মোহামেডানে স্পোর্টিং ক্লাব), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব), সাইফুল ইসলাম ভূঁইয়া (ওল্ডডিওএইচএস স্পোর্টিং ক্লাব), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং), মঞ্জুর হোসেন (ঢাকা এসেটস) আব্দুর রহমান (মিরপুর বয়েজ), শওকত আজিজ রাসেল (আম্বার স্পোর্টিং ক্লাব), রফিকুল ইসলাম (গাজী টায়ার্স ক্রিকেট অ্যাকাডেমি) এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি)। ভোটের যুদ্ধে থাকতে সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ক্যাটাগরি-৩ এ ভোটার সংখ্যা ৪৩ জন। যেখানে সাবেক অধিনায়ক, সাবেক ক্রিকেটার, বিভিন্ন সংস্থার ভোটাররা ভোট দিয়ে একজন পরিচালক নির্বাচিত করবেন। এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হবে দুই প্রার্থীর মধ্যে। বর্তমান পরিচালক খালেদ মাহমুদ সুজনের বিপক্ষে লড়বেন বিকেএসপির ক্রিকেট পরামর্শক নাজমুল আবেদীন ফাহিম। তারা দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন।

ক্যাটাগরি-১ এ ঢাকা বিভাগেও হবে ভোটাভুটি। ২টি পরিচালক পদের বিপরীতে লড়বেন ৪ জন। তারা হলেন; তানভীর আহমেদ টিটু, নাঈমুর রহমান দুর্জয়, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও খালিদ হোসেন। ভোটের যুদ্ধের ময়দান থেকে তারাও আপাতত সরছেন না।

এই ক্যাটাগরিতে সিলেট বিভাগে কোনও নির্বাচন হবে না। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন শফিউল আলম চৌধুরী নাদেল। একই অবস্থা চট্টগ্রাম বিভাগেও। এই বিভাগ থেকে আকরাম খান নির্বাচিত হচ্ছেন, সঙ্গে পরিচালকের চেয়ারে বসছেন আ জ ম নাসির। খুলনা বিভাগ থেকে পরিচালক হচ্ছেন শেখ সোহেল। এই বিভাগের প্রতিনিধি হচ্ছেন কাজী ইনাম আহমেদ। ভোট হচ্ছে না বরিশাল বিভাগেও। আলমগির খান আবারও পরিচালক নির্বাচিত হচ্ছেন। রংপুর বিভাগ থেকে আসছেন আনুয়ারুল ইসলাম। তবে নিয়ম অনুযায়ী তাদেরও মনোনয়নপত্র জমা দিতে হয়েছে।

ভোটাভুটি হবে রাজশাহী বিভাগে। খালেদ মাসুদ পাইলটের বিপক্ষে লড়বেন সাইফুল আলম স্বপন। দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন আজ। তবে এখনো এসব হিসাব-নিকেশ বদলে যাওয়ার সুযোগ আছে সামনে। কেউ যদি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে তবে পাল্টে যেতে পারে দৃশ্যপট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।