• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

নিউজিল্যান্ড পর পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড

Reporter Name / ১৪১ Time View
Update : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১

নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করার পরই প্রশ্নটা উঠেছিল—ইংল্যান্ড যাবে তো? আজ এর উত্তর মিলিয়ে দিল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পাকিস্তানে ইংল্যান্ড নারী ও পুরুষ জাতীয় দলের সফর বাতিল করেছে তারা।

আগামী ১৩ ও ১৪ অক্টোবর দুটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ড দলের। অক্টোবরের ১৭, ১৯ ও ২১ তারিখে পাকিস্তান নারী দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলতে দেশটি সফরে যাওয়ার কথা ইংল্যান্ড নারী দলের। সব কটি ম্যাচই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। আজ এ দুটি সফর বাতিলের ঘোষণা দিয়ে বিবৃতি দিয়েছে ইসিবি

বিবৃতিতে ইসিবির পক্ষ থেকে বলা হয়, বোর্ড ‘অনিচ্ছাসত্ত্বেও অক্টোবরের (পাকিস্তান) সফর থেকে দুটি দলকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর কারণ হিসেবে বলা হয়, ‘ওই অঞ্চলে সফরের নিরাপত্তা নিয়ে উদ্ভূত শঙ্কা।’ বিবৃতিতে যোগ করা হয়, ‘অনেক দিন ধরেই কোভিড পরিস্থিতিতে থাকা দলকে আরও চাপে ফেলা হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১৭ অক্টোবর। এর প্রস্তুতি হিসেবে দুটি টি-টোয়েন্টি খেলতে চেয়েছিল দুই দল। এ সফর বাতিল করলেও ২০২২ সালের ভবিষ্যৎ সফরসূচি নিয়ে পাকিস্তান ক্রিকেটের কাছে ইসিবি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে ইংল্যান্ড বোর্ড, ‘২০২২ সালে ছেলেদের ভবিষ্যৎ সফরসূচি নিয়ে পাকিস্তান ক্রিকেটের প্রতি ইসিবি দীর্ঘদিন ধরেই প্রতিশ্রুতিবদ্ধ।

বিবৃতিতে পাকিস্তান সফর বাতিলের পেছনে আরও একটি কারণ ব্যাখ্যা করেছে ইসিবি, ‘(জৈব সুরক্ষাবলয়ে থাকার চাপ) ছেলেদের টি-টোয়েন্টি দল নিয়ে অতিরিক্ত জটিলতা তৈরি করবে। এমন পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি নিতে সেখানে সফর করা ঠিক আদর্শ সিদ্ধান্ত হয় না, যেখানে বিশ্বকাপে ভালো খেলাই সবচেয়ে প্রাধান্য পাচ্ছে।সফর বাতিল করে পিসিবির কাছে দুঃখও প্রকাশ করেছে ইসিবি, ‘আমরা বুঝতে পারছি, এ সিদ্ধান্ত পিসিবিকে হতাশ করবে।

দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে তারা নিরলসভাবে কাজ করছে। গত দুটি গ্রীষ্মে ইংলিশ ক্রিকেটকে তারা অনেক সাহায্য করেছে, যেটা বন্ধুত্বের পরিচায়ক। পাকিস্তান ক্রিকেটে এর যে প্রভাব পড়বে, সে জন্য আমরা সত্যি দুঃখিত।’এর আগে গত শুক্রবার সফরের প্রথম ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নিরাপত্তার শঙ্কায় পুরো সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড ক্রিকেট দল। তখনই প্রশ্ন উঠেছিল, নিউজিল্যান্ডের পথেই কি হাঁটবে ইংল্যান্ড? সফর বাতিল করে কিউইদের পথেই হাঁটল ইসিবি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।