• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

আইপিএলে আজ মাঠে নামছে “চেন্নাই-মুম্বাই”

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

অপেক্ষা শেষে আবারও মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতে চলতি আসরের দ্বিতীয় পর্বের পর্দা উঠছে। এবারের ১৪তম আসরের ৩০তম ম্যাচে আজ রাত ৮টায় পাঁচবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে তিনবারের শিরোপাজয়ী মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

করোনাভাইরাসের কারণে ঘরের মাঠ ভারতে শুরু হওয়ার পর মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। তবে পরিস্থিতি পাল্টেছে অনেকটাই। আবারও শুরু হতে চলেছে বলে-ব্যাটের লড়াই। সেই সঙ্গে গ্যালারিতে ফিরছে দর্শকও। এর আগে ভারতে দর্শকশূন্য গ্যালারিতে মাঠে গড়িয়েছিল এবারের আসর। সংযুক্ত আরব আমিরাতের করোনা পরিস্থিতি স্থিতিশীল থাকায় আশা করা যাচ্ছে প্রথম ম্যাচ থেকেই গ্যালারিতে দেখা যাবে দর্শকদের।

২০১৯ সালের পর আইপিএলের ম্যাচে প্রথমবারের মতো দর্শকদের দেখা যাবে। তবে কত শতাংশ দর্শক ফেরানো হবে তা নিশ্চিত করা হয়নি। আসর শুরুর আগে গত ১৬ সেপ্টেম্বর থেকে ম্যাচের টিকিট ছাড়া শুরু করে আয়োজকরা।

পয়েন্ট টেবিলে সবার ওপরে দিল্লি। ৮ ম্যাচে জিতেছে ৬টাতেই। ১ ম্যাচ কম খেলে সমান ১০ পয়েন্ট চেন্নাই আর ব্যাঙ্গালোরের। এরপরেই মুম্বাই। ফিজের রাজস্থান পাঁচে আর সাকিবের কলকাতার অবস্থান সাত নম্বরে। সব কিছু ঠিক থাকলে ১৫ অক্টোবর ফাইনাল অনুষ্ঠিত হবে।

আজকের ম্যাচে দুই দলের সম্ভাব্য একাদশ

মুম্বাই ইন্ডিয়ান্স: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রোহিত শর্মা (অধিনায়ক), সুর্যকুমার যাদব, ইশান কিষান, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, হার্দিক পান্ডিয়া, রাহুল চাহার/জয়ন্ত যাদব, নাথান কোল্টার নাইল/এডাম মিলান, জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

চেন্নাই সুপার কিংস : রুতুরাজ গাইকোয়ার্ড, মঈন আলী, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক ও অধিনায়ক), ডি জে ব্রাভো, শার্দুল ঠাকুর, লুঙ্গি এনগিদি/জশ হ্যাজলউড, ইমরান তাহির, দীপক চাহার।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।