• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

আরও অবনতি বাংলাদেশের

Reporter Name / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১

ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত ১২ আগস্টের হালনাগাদে বাংলাদেশ চার ধাপ পিছিয়ে ১৮৮ নম্বরে চলে গিয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত র‌্যাংকিংয়ে আরও অবনতি হলো জামাল ভূঁইয়াদের। এবার বাংলাদেশ নেমেছে এক ধাপ।

বাংলাদেশের আগের রেটিং পয়েন্ট ছিল ৯০৯.১১। নতুন হালনাগাদে ১৮৯ নম্বরে চলে আসায় জেমি ডের শিষ্যদের রেটিং পয়েন্ট ৯০৬.৮৪। আগের চেয়ে ২.২৭ রেটিং পয়েন্ট কমেছে তাদের। বাংলাদেশের এই অবনমনের কারণ পরপর দুটি ম্যাচে হারা। এ মাসের ৫ তারিখ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ দল ২-০ গোলে হার বরণ করে ফিলিস্তিনের বিপক্ষে। এরপর ৭ সেপ্টেম্বর জামালরা হারেন কিরগিজস্তানের বিপক্ষে, স্কোর লাইন ৪-১। সেই দুটি হার এবার বাংলাদেশের ফিফা র‌্যাংকিংয়ে প্রভাব ফেলল। আগের মতোই এক ও দুই নম্বর স্থানটি সুরক্ষিত রয়েছে, সবার শীর্ষে এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকুদের বেলজিয়াম। রবার্তো মার্টিনেজের শিষ্যদের রেটিং পয়েন্ট ১৮৩২.৩৩। দুইয়ে থাকা ব্রাজিলের রেটিং পয়েন্ট ১৮১১.৭৩। পরিবর্তন এসেছে তিন নম্বর পজিশনটিতে। যেখানে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে টপকে চার থেকে তিনে উঠে এসেছে ইউরো চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া ইংল্যান্ড। গারেথ সাউথগেটের শিষ্যদের রেটিং পয়েন্ট ১৭৫৫.৪৪। কোপা আমেরিকা এবং ইউরোর খেতাব জয়ের পর ফিফা ব়্যাংকিংয়ে এগিয়েছিল আর্জেন্টিনা ও ইতালি। এবারের র‌্যাংকিংয়ে তাদের অবস্থান আগের মতোই আছে। ১৭৩৫ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচে ইতালি ও ১৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।