• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না স্বাধীনতার বিরোধিতাকারীরা আজীবন ঘৃণিত থাকবে: রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি চট্টগ্রামে চট্টলা এক্সপ্রেসের বগিতে ‘ভয়াবহ’ আগুন শ্রদ্ধার ফুলে বীর শহীদদের স্মরণ পবা পারিলা ইউনিয়নে ১৫০ জনের মাঝে ঈদ উপহার বিতরণ ধৈর্যেরও সীমা আছে, ইরানকে সৌদির সতর্কবার্তা ট্রেনের জন্য প্লাটফর্মজুড়ে হাজারও মানুষের অপেক্ষা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা করলো মালয়েশিয়া “রাজশাহীতে জামায়াতের দুই পক্ষের সংঘর্ষ” শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদে বিবৃতি

নভেম্বরে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

Reporter Name / ১৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

আগামী ১৭ অক্টোবর থেকে মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে ক্রিকেটের মারকাটারি সংস্করণ টি-টোয়েন্টি বিশ্বকাপের। একইদিন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশেরও।এদিকে, জানা গেছে বিশ্বকাপের পরপরই বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) অনুয়ায়ী, এ সিরিজ দিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় চক্র শুরু করবে লাল-সবুজ জার্সিধারীরা।

চলতি বছরজুড়েই আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা সূচি বাংলাদেশের। শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ। এরপর এখন দিন পনেরো বিশ্রাম পেলেও তারপরই শুরু হয়ে যাবে বিশ্বকাপ মিশন। আর বিশ্বকাপ শেষেই বাঘের ডেরায় পা রাখবে বাবর আজম বাহিনী। এদিকে, পাকিস্তানের বাংলাদেশ সফর নিশ্চিত করতে দেশটির ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘পাকিস্তান সিরিজ বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পিসিবির সঙ্গে যোগাযোগ করছে।’ সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তান জাতীয় দল বাংলাদেশ সফরে এসেছিল। এরপর বাংলাদেশের পাকিস্তান সফরে না যাওয়ার ইস্যুতে একাধিকবার বেঁকে বসেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যা নিয়ে সেসময় দুইবোর্ডের মধ্যে কিছুটা মনোমালিন্য হয়েছিল। জানা গেছে, এবার বাংলাদেশে এসে তিন ফরম্যাটেই খেলবে পাকিস্তান। নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সব ফরম্যাটেই খেলা থাকবে, তবে ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।’ শুধু পাকিস্তান সফর নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স বিভাগ কাজ করছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও। বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গেও ক্রিকেট অপারেশন্স বিভাগ যোগাযোগ করছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে। খুব ঠাসা সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করছে।’ এদিকে, ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাংলাদেশ সফরের ক্ষেত্রে করোনাবিধির অনেক কড়াকড়ি আরোপ করেছিল। এছাড়া বাংলাদেশের আয়োজনে সন্তুষ্টিও প্রকাশ করেছিল দেশ দুটি। আর তাই প্রশ্ন উঠছে, ঘরের মাঠে পাকিস্তানের ক্ষেত্রে কোভিড প্রটোকল কেমন হবে? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাহী বলেন, ‘আমরা যে স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক ঠিক করেছি সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমরা আমাদের যে গাইডলাইন তা সফরকারী দলকে অবহিত করব, সেই অনুযায়ীই বাস্তবায়ন করব।’ বিসিবির নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাহী বলেন, ‘শিগগিরই আমাদের নির্বাচন কমিশন বৈঠকে বসবে। তবে আশা করছি, অক্টোবরের প্রথম সপ্তাহে একটা তারিখ নির্ধারণ করব। সেভাবেই কমিশন প্রস্তুতি নেবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।