• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ফিফা ভিডিও গেমের সেরা মেসি

Reporter Name / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১

চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পেছনে ফেলেছেন নেইমার ও এমবাপ্পেসহ অন্যদেরও।

বিশ্বজুড়ে ফুটবলভক্তদের কাছে জনপ্রিয় ‘ফিফা ভিডিও’ গেম। এমনকি ফুটবলাররাও অবসর সময়ে এই গেম খেলে সময় কাটান। বছরজুড়ে গেমটির নতুন এডিশন বা সংস্করণের জন্য অপেক্ষায় থাকেন সবাই।এদিকে, নতুন সিজন শুরুর আগে গেমটিতে সর্বোচ্চ রেটিংধারী খেলোয়াড়ের তালিকা প্রকাশ করা হয়ে থাকে। যথারীতি এ বছরও ফিফার ভিডিও গেমে সর্বোচ্চ রেটিং নিয়ে শীর্ষে আছেন পিএসজির তারকা লিওনেল মেসি। চলতি বছরে ফুটবলের এই মহাবিস্ময়ের রেটিং ৯৩। এছাড়া দ্বিতীয় অবস্থানে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লিওনডস্কি। যার রেটিং ৯২। অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৯১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছেন। তালিকায়, ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন চতুর্থ এবং পিএসজিতে মেসির সতীর্থ কিলিয়ান এমবাপ্পে পঞ্চম এবং নেইমার ষষ্ঠ অবস্থানে রয়েছেন।  এদিকে, এ বছরের চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত বিশ্ব ফুটবলে সেরা পাঁচ গোলমেশিন মেসি, রোনালদো, লিওনডস্কি, হালান্ড, এমবাপ্পে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন ক্লাব ও জাতীয় দলের হয়ে। যারা বছরের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও ভালোমতোই টক্কর দিচ্ছেন একে অপরকে। যদিও এবারের মৌসুমে মেসি-রোনালদোকে ছাপিয়ে গোলের দৌড়ে এখন পর্যন্ত শীর্ষে আছেন বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা ফুটবলার রবার্ট লিওনডস্কি। চলতি বছরে সর্বোচ্চ ৪৫ বার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি। বুন্দেসলিগার নতুন মৌসুমেও গোলচাকা অব্যাহত আছে পোলিশ এই তারকার, প্রথম চার ম্যাচে এখন পর্যন্ত করেছেন ছয়টি গোল। এছাড়া পোল্যান্ডের হয়ে বিশ্বকাপ বাছাইয়েও একাধিক গোলের দেখা পেয়েছেন। পরের নামটি বুন্দেসলিগারই আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের নরওয়েজিয়ান সেনসেশন আর্লিও হালান্ডের। নরওয়ে ও বরুশিয়ার হয়ে ৩৮ গোল করে তালিকায় দুইয়ে আছেন তিনি। ২১ বছর বয়সী এই তারকা লিগের নতুন মৌসুমের সবশেষ চার ম্যাচেও পাঁচ গোল করেছেন। তালিকার তিনে অবস্থান লিওনেল মেসির। বার্সেলোনায় সোনালি সময় পার করে পিএসজিতে গেছেন ক’দিন আগেই। বার্সায় থাকতে গোলবন্যায় ভাসালেও নতুন ক্লাবের হয়ে এ পর্যন্ত এক ম্যাচে মাঠে নামলেও খেলেছেন অর্ধেক সময়েরও কম। আর তাই গোলেরও দেখা পাননি। তবে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচে করেছেন হ্যাটট্রিক। এছাড়া এখন পর্যন্ত ক্লাব ও আলবিসেলেস্তেদের জার্সিতে ৩৬ গোল করেছেন। মেসির পরেই অবস্থান পিএসজি সতীর্থ ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের। ক্লাব ও জাতীয় দলের হয়ে ৩৩ গোল করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন ফরাসিদের বিশ্বকাপজয়ী এই সেনসেশন।  সবশেষ অর্থাৎ পাঁচে অবস্থান পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। য়্যুভেন্তাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে দ্বিতীয় অভিষেকে জোড়া গোল করে রাজকীয় প্রত্যাবর্তন হয়েছে। এছাড়া পর্তুগালের বিশ্বকাপ বাছাইয়েও প্রতিম্যাচেই গোলের দেখা পাচ্ছেন । সবমিলিয়ে এ বছর ক্লাব ও জাতীয় দল জার্সিতে সিআর সেভেনের পাশে জমা হয়েছে ৩১ গোল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।