রোববার সকালে পুলিশ সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামে গিয়ে আয়েশা খাতুনের লাশের সুরতহাল করেন। সাতক্ষীরা পুলিশ ক্যাম্পের পরিদর্শক মিজানুর রহমান জানান, আয়েশা খাতুন শহরের টাউন গার্লস হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। কী কারণে সে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তবে তার মা ও বাবা আবু জাফরের দাবি মেয়েটি মানসিক সমস্যায় ভুগছিল। হয়তো এ কারণেই সে আত্মহত্যা করেছে। পুলিশ পরিদর্শক জানান, এ ব্যাপারে সাতক্ষীরা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার আত্মহননের কারণ তদন্ত করে দেখা হচ্ছে।