• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Reporter Name / ১৪৯ Time View
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ফলে চতুর্থ ম্যাচে আগে ফিল্ডিং করতে হবে মাহমুদউল্লাহ বাহিনীকে।

চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া কিউইরা। তাই এই ম্যাচ জিতে সিরিজ বাঁচানোই লক্ষ্য তাদের।  চতুর্থ ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই।  আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ।  অন্যদিকে নিউজিল্যান্ড দলে দুটি পরিবর্তন করা হয়েছে। জ্যাকব ডাফি এবং স্কট কুগেলিনের জায়গায় নিউজিল্যান্ড দলে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির তৃতীয় ম্যাচে ১২৯ রান তাড়া করতে নেমে পুরোপুরি ভরাডুবি ঘটে বাংলাদেশের। মাত্র ৭৬ রানে গুটিয়ে যায় মাহমুদউল্লাহ বাহিনীর ইনিংস।

যা দেশের মাটিতে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর বাংলাদেশের। সব মিলিয়েই টিম টাইগার্সের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ছিল এটি। এ বছরের শুরুতেই ১০ ওভারে পরিণত হওয়া অকল্যান্ডের টি-টোয়েন্টিতেও ৭৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। লক্ষ্যটাও আহামরি কিছু ছিল না। ১২০ বলে সহজ লক্ষ্য ১২৯ রান করতে পারলেই হয়ে যেত ইতিহাস। প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজও জিততে পারতো মাহমুদউল্লাহ বাহিনী। তবে শেষ পর্যন্ত সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা। শুরু থেকেই বেশ অগোছালো খেলে বাংলাদেশ। ফলাফলও ইতিবাচক হয়নি। তৃতীয় ম্যাচে এসে হারের তিক্ততা পায় টিম টাইগার্স। আরাধ্য জয় নিয়ে ঘুরে দাঁড়ায় সফরকারী নিউজিল্যান্ড দল।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।