• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

ইপিএল এ খেলবেন তামিম

Reporter Name / ১৬০ Time View
Update : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত মাঠে গড়াবে নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)। এই টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবেদন করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।

বর্তমানে হাঁটুর ইনজুরি থেকে পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন বাঁহাতি এই তারকা ব্যাটসম্যান। তবে ইপিএল শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেয়া তামিম। নেপালের কীর্তিপুরে ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের মাঠে হবে ইপিএলের খেলা। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান নিশ্চিত করেছেন তথ্য। তিনি বলেছেন, ‘আমাকে সিইও জানিয়েছেন, তামিম নেপালের টি-টোয়েন্টি আসরে খেলতে আগ্রহী। বোর্ডের অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। অনুমতি পাবে কি পাবে না? সেটা বোর্ড সিদ্ধান্ত দেবে। আমি এ ব্যাপারে কিছু বলতে পারবো না।’ যত দূর জানা গেছে, তামিমকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সুযোগ করে দিতে ইপিএলে খেলার অনাপত্তিপত্র দিয়ে দেবে বিসিবি। তাই তার ইপিএলে খেলা একপ্রকার নিশ্চিতই বলা চলে। ইপিএলে ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলার কথা রয়েছে তামিমের। এ টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য আগামী ২৪ সেপ্টেম্বর দেশ ছাড়তে পারেন তিনি। ক্রিস গেইল, সন্দ্বীপ লামিচানে, মোহাম্মদ শাহজাদের মতো বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখরাও থাকবেন ইপিএলে। প্রাথমিকভাবে চলতি বছরের ১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিলো এভারেস্ট প্রিমিয়ার লিগ। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এটি প্রায় সাড়ে ৬ মাস পিছিয়ে গেছে। এই টুর্নামেন্টের মধ্য দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন তামিম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।