• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

হিড়িক পড়েছে রোনালদোর জার্সি বিক্রি নিয়ে

Reporter Name / ১৫১ Time View
Update : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

ম্যানচেস্টার ইউনাইটেড, ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার সাত নাম্বার জার্সি—এই তিনের সম্মিলন যে খেলাধুলার বাজারকে নাড়িয়ে দিবে, তা অনুমিতই ছিল। হলোও তাই! এরইমধ্যে রেকর্ড পরিমাণে রোনালদোর সাত নাম্বার জার্সি বিক্রি করেছে ইউনাইটেড।

মাঠে নামতে এখনো বেশ কিছু দিন বাকি। ক্রিস্টিয়ানো রোনালদো তার আগেই রেকর্ড গড়ে ফেললেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিক্রি শুরুর প্রথম ১২ ঘণ্টায় প্রায় ৩.২৫ কোটি পাউন্ডের (বাংলাদেশি মুদ্রায় ৩৮৩ কোটি টাকা) জার্সি বিক্রি হয়েছে। এই সময়সীমার মধ্যে আর কোনো প্রিমিয়ার লিগ খেলোয়াড়ের জার্সিই এই পরিমাণে বিক্রিত হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো সাত নম্বর জার্সি পরবেন। এই খবর ঘোষণা হওয়ার পর সেই জার্সির রেপ্লিকা বিক্রি শুরু হয়ে যায়। নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশের জার্সি বিক্রির রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদোর সাত নম্বর জার্সি বিক্রি। এদিকে, ভক্তদের অতিরিক্ত চাহিদার মুখে রোনালদোর জার্সি সরবরাহ করতে হিমশিম খাচ্ছে ইউনাইটেড এবং তাদের জার্সি প্রস্তুতকারী অ্যাডিডাস। সিআরসেভেন ভক্তদের মতে জার্সি বিক্রি করেই রোনালদোর পেছনে খরচ হওয়া টাকা তুলে নিতে পারবে ম্যানইউ। তবে সেটা এখনই সম্ভব নয়। রেড ডেভিলসদের জার্সি প্রস্তুতকারী সংস্থা অ্যাডিডাসের সঙ্গে চুক্তি অনুযায়ী, জার্সি বিক্রির মাত্র ১০ শতাংশ পাবে ক্লাব। শুধু জার্সি বিক্রি নয়, রোনালদোর ম্যানচেস্টারে ফেরার ফলে দলের ব্র্যান্ড ভ্যালুও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লেখানোর পর থেকেই যেন তর সইছিল না। অবশেষে সুযোগও পেয়ে গেলেন। আর তাই নির্ধারিত সময়ের আগেই শুক্রবার (৩ সেপ্টেম্বর) ম্যানচেস্টারে পা রাখলেন পর্তুগিজ রাজপুত্র।

মাঝে একাধিকবার লন্ডন কিংবা ঐতিহাসিক ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে তখন তার গায়ে ছিল অন্য ক্লাব কিংবা দেশের জার্সি। দীর্ঘ এক যুগ পর ম্যনইউর ফুটবলার হিসেবেই প্রত্যাবর্তন হলো তার। গেল সপ্তাহে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে দুটি গোল করে পর্তুগালকে জিতিয়েছিলেন রোনালদো। সেই সঙ্গে আলি দাইয়ীকে টপকে সর্বকালের সেরা গোলদাতাও হয়ে গেছেন। কিন্তু দ্বিতীয় গোলের পর উচ্ছ্বাসের চোটে জার্সি খুলে ফেলেন পর্তুগিজ তারকা, যে কারণে তাকে হলুদ কার্ড দেখতে হয়। আর তাই আজারবাইজানের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারবেন না সিআরসেভেন। তবে পুরনো ক্লাবের জার্সি গায়ে খেলার জন্য রোনালদো এতটাই উদগ্রীব যে, সময় নষ্ট না করে বেশ কিছুদিন আগেই চলে এলেন পুরনো ডেরায়। জাতীয় দলের অনুমতি নিয়েই শিবির ছাড়েন তিনি। আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরুর কথা রয়েছে তার। আগামী ১১ সেপ্টেম্বর ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) নিউক্যাসলের বিপক্ষে ম্যাচ রয়েছে ম্যানইউ’র। মনে করা হচ্ছে, সেই ম্যাচেই পরিচিত সেই লাল জার্সিতে দেখা যাবে রোনালদোকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।