রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মতিয়ার রহমান টাংরু (৩৫) ও মনু মিয়া (৩৬)। লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ফজরের নামাজের আগ মুহূর্তে কয়েকজন মিলে নৌকা নিয়ে তিস্তা নদীতে মাছ ধরতে যান। এসময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান টাংরু ও মনু। আহত হন সঙ্গে থাকার আরও চারজন। তাদের সবার বাড়ি গজঘণ্টা ইউনিয়নের কালিরচর গ্রামে বলেও জানান তিনি।