• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহী রুটে একটি পুরো ট্রেন ভাড়া করেছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুন্না আল্লাহ সুযোগ দিলে জনগণের চুরি করা টাকা পেট থেকে টেনে বের করবো: জামায়াত আমির সিরাজগঞ্জে মহিলা জামায়াতের বিক্ষোভ মিছিল জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত: ইসি ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনে ইসির সিদ্ধান্ত বাতিল জামায়াত ক্ষমতায় গেলে নারী-পুরুষের কর্মসংস্থান সমানভাবে হবে বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই : মির্জা ফখরুল ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন ঋণখেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব : হাসনাত ভাষার মাস শুরু ফেব্রুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের দাম কমালো সরকার

হ্যাটট্রিক জয়ের পর নিজেদের ফাঁদা পাতে পরাজয় দেখল টাইগাররা

Reporter Name / ১৪৬ Time View
Update : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে হ্যাটট্রিক জয়ের পর পরাজয় দেখল বাংলাদেশ। রোববার সিরিজের তৃতীয় ম্যাচে পরাজয়ের আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার ১২৯ রানের টার্গেট তাড়ায় দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের স্বপ্ন দেখা মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি হেরে যায় ৫২ রানে।

কিউইদের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই খেলায় টানা জয় পায় বাংলাদেশ।

এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে টানা তৃতীয় জয়ের পর চতুর্থ খেলায় হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে জিতে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে টাইগারা।

রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০.৫ ওভারে ৬২ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৫৫ বলে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়েন হেনরি নিকোলাস। তাদের এই জুটিতেই ১২৮/৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড। ২৯ বলে ৩৬ রান করেন নিকোলাস। আর ৩০ বলে ৩০ রান করেন টম ব্লান্ডেল।

টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ২.৫ ওভারে স্কোর বোর্ডে ২৩ রান তুলেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম শেখ। এরপর ///রানের ব্যবধানে ১০ উইকেট হারায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল ও ম্যাককলিনের বলে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন লিটন দাস, মেহেদি হাসান, সাকিব আল হাসান, মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও///।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১২৮/৫ (নিকোলাস ৩৬*, ব্লান্ডেল ৩০*, রাচিন রবীন্দ্র ২০, উইলি ইয়াং ২০; সাইফউদ্দিন ২/২৮)।

বাংলাদেশ: ১৯.৪ ওভারে ৭৬/১০ রান (মুশফিক ২০*, লিটন ১৫, নাঈম ১৩; এজাজ প্যাটেল ৪/১৬, ম্যাককলিন ৩/১৫)।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর

৯৯ রান যোগ করেই শেষ রাজশাহী, রংপুরের বড় জয়জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। জয়ের জন্য চতুর্থ দিন দরকার ছিল রাজশাহীর চার উইকেট। প্রথম সেশনে রাজশাহীর গোলাম কিবরিয়া কিছুটা প্রতিরোধ গড়লেও সেটি যথেষ্ট ছিল না। মঙ্গলবার রাজশাহীর জয়ের জন্য প্রয়োজন ছিল ২০১ রান। কিন্তু আগের দিন ৬২ রান করা রাজশাহী আজ আরও ৯৯ রান যোগ করেই থেমে গেছে। তাতে ১০১ রানের বড় জয় পেয়েছে রংপুর। দলটির জয়ের নায়ক আরিফুল হক। সেঞ্চুরির পাশাপাশি তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তিনি। রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার জয়ের সুবাস নিয়েই খেলতে নেমেছিল রংপুর। লিগের চতুর্থ রাউন্ডে সোমবার ম্যাচের তৃতীয় দিন ২৬৩ রানের লক্ষ্য দেয় তারা। কিন্তু শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে রাজশাহী ৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চতুর্থ দিনে জয়ের জন্য রংপুরের প্রয়োজন ছিল আরও ৪ উইকেট। তার পর প্রতিপক্ষকে সহজেই ১৬১ রানে অলআউট করেছে। দলটির হয়ে সর্বোচ্চ রান করেন গোলাম কিবরিয়া। ৬৫ বলে খেলেছেন ৫৬ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ আসে সানজামুলের ব্যাট থেকে (২৩) রান। রংপুরের বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন আরিফুল হক। তৃতীয় দিনে তার চমৎকার বোলিংয়ে মূলত ম্যাচে ফেরে রংপুর। ৩ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে রংপুরের জয়ের পথটা তিনিই তৈরি করেছেন। পরপর দুই বলে প্রিতম ও ওয়াসিকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগান তিনি। শেষ পর্যন্ত যদিও কীর্তিটি গড়তে পারেননি। এছাড়া রবিউল হক, আব্দুল গাফফার ও আবু হাসিম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। শুরুতে টস হেরে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল রংপুর। প্রথম ইনিংসে আরিফুলের অপরাজিত সেঞ্চুরিতে ভর করে ১৮৯ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। আরিফুল ছাড়া দলের সবাই ছিলেন ব্যর্থ। ১৬১ বলে ১০৩ রানে সতীর্থদের আসা যাওয়ার মিছিলের সাক্ষী হয়েছেন তিনি। রংপুরকে অল্পরানে গুটিয়ে দেওয়ার নায়ক ছিলেন সাব্বির হোসেন। তিনি একাই নেন ছয়টি উইকেট। এরপর রাজশাহী তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ও রবিউল হকের বোলিংয়ে ১৮৯ রানে থামে দলটির ইনিংস। সাব্বির হোসেন ৪৭ ও ওয়াইসি সিদ্দিকি খেলেন ৩৯ রানের ইনিংস। জবাবে রংপুরের টপ অর্ডার ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি। অধিনায়ক আকবর আলী ৭৭ রানের ইনিংস খেলে দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। তাছাড়া তানভীর হায়দার (৪০), মিম মোসাদ্দেক (৩৩), চৌধুরী মোহাম্মদ রিজওয়ান (৩২) রানের ইনিংস খেলেছেন। তাদের অবদানে রংপুরের সংগ্রহ দাঁড়ায় ২৬২ রান।